Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৩ আগস্ট ২০২৬
varanasi

প্রেমের টানে স্বামীর ঘর ছাড়াই কাল, তরুণীকে খুন করে সুটকেসে ভরল প্রেমিক! গ্রেপ্তার অভিযুক্ত

২ মাস পর ঘর থেকে পচাগন্ধ পেয়ে তালা ভেঙে ঘরে ঢোকেন বাড়ির মালিক। বাথরুমে সুটকেসের ভিতর উদ্ধার হয় তরুণীর দেহ। ঘটনার তদন্ত চলছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১২, ২০২৬, ২১:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১২, ২০২৬, ২১:০৬

options
link
প্রেমের টানে স্বামীর ঘর ছাড়াই কাল, তরুণীকে খুন করে সুটকেসে ভরল প্রেমিক! গ্রেপ্তার অভিযুক্ত zoom
প্রতীকী ছবি।
Advertisement

প্রেমিককের সঙ্গে সংসার পাততে স্বামীর ঘর ছেড়েছিলেন তরুণী। সেই প্রেমিকের হাতে খুন  গৃহবধূ! সুটকেসে দেহ ভরে প্লাস্টিক মুড়ে বাথরুমে রেখে পালিয়ে যান অভিযুক্ত যুবক। বাণারসীতে পরিচয় গোপন করে কাজও করছিলেন। সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। দাদরা নগর হাভেলির ঘটনা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম ছোটি উপাধ্যায়। তিনি বিহারের বাসিন্দা। সম্প্রতি তাঁর বিয়ে হয়। তবে গ্রামেরই যুবক ঋষভের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। সেই প্রেমের টানেই স্বামীর ঘর ছাড়েন তিনি। বিয়েও করেন প্রেমিক ঋষভকে। যুগলের সম্পর্ক মেনে নেয়নি ছোটির পরিবার। যুগল দাদরা নগর হাভেলির একটি ভাড়া বাড়িতে গিয়ে ওঠেন। গ্রাম ছাড়লেও জন্মভূমির টান উপেক্ষা করতে পারেননি তরুণী। ঋষভকে বারবার গ্রামে ফিরে যাওয়ার কথা বলতেন। তাতেই যুগলের মধ্যে ঝামেলা বাঁধে।

Advertisement

৯ জুন দম্পতির ফের ঝামেলা বাঁধে। প্রাথমিক তদন্তে অনুমান, ঝামেলা চলাকালীন ছোটিকে গলা টিপে খুন করেন ঋষভ। তারপর একটি সুটকেসে দেহ ভরে প্লাস্টিকে মুড়ে বাথরুমে রেখে দেন। বাড়ির গেট বন্ধ করে পালিয়ে যান বারাণসীতে। এ দিকে ২ মাস পর পচাগন্ধ পেয়ে তালা ভেঙে ঘরে ঢোকেন বাড়ির মালিক। বাথরুমে সুটকেসের ভিতর উদ্ধার হয় ছোটির দেহ। তদন্ত শুরু করে পুলিশ। একের পর তথ্য সামনে আসতে থাকে। বিভিন্ন সূত্র ধরে, জানা যায় বারাণসীতে রয়েছেন অভিযুক্ত ঋষভ। সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.