সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনুমতি ছাড়াই মহিলাদের ভিডিও রেকর্ড করে সমাজমাধ্যমে পোস্ট করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। ধৃতের নাম গুরদীপ সিং। তাঁর বয়স ২৬ বছর। এক যুবতীর অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে বেঙ্গালুরুর কেআর পুরম এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, বেঙ্গালুরুর জনপ্রিয় চার্চ স্ট্রিট-সহ একাধিক রাস্তায় গুরুদীপ ঘুরে বেড়াতেন। অভিযোগ, সুযোগ বুঝে তিনি লুকিয়ে মহিলারদের একাধিক ভিডিও বানাতেন। তারপর সেগুলি ইনস্টাগ্রামে আপলোড করতেন। সম্প্রতি এক যুবতী গোটা বিষয়টি নিয়ে সমাজমাধ্যমে সরব হন। তিনি তাঁর পোস্টে লেখেন, ‘অনুমতি ছড়াই ওই যুবক মহিলারদের ভিডিও তোলেন এবং সমাজমাধ্যমে সেগুলি আপলোড করেন। আমিও এর শিকার হয়েছি।’ এমনকী কিছুদিন ধরে তাঁকে সমাজমাধ্যমে কুপ্রস্তাব পাঠানো হচ্ছে বলেও অভিযোগ। এরপরই তিনি পুলিশের দ্বারস্থ হন। জানা গিয়েছে, ইনস্টাগ্রামে যে অ্যাকাউন্টের মাধ্যমে ভিডিওগুলি আপলোড করা হত, তার অনুগামীর সংখ্যা ১০ হাজার।
পুলিশের এক আধিকারিক বলেন, “অভিযুক্ত যুবক হোটেল ম্যানেজমেন্টের স্নাতক। কিন্তু বর্তমানে বেকার। আমরা গোটা বিষয়টি তদন্ত করে দেখছি। বর্তমানে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
সর্বশেষ খবর
-
‘আত্মহত্যা’ই কি করেছেন আশিস? খতিয়ে দেখার বার্তা অগ্নিমিত্রার
-
‘ছেড়েছিলেন মমতার সঙ্গ, কেউ ব্ল্যাকমেল করতে পারে’, আশিসের মৃত্যুতে তদন্তের আশ্বাস মুখ্যমন্ত্রীর
-
৩ লক্ষ খরচে ঘাড়ে জটিল অস্ত্রোপচার অভিনেত্রীর, ঘণ্টার পর ঘণ্টা ফোন ঘাটলে বিপদ হতে পারে আপনারও
-
বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলায় মৃত্যু বাবার, ‘আইনি ব্যবস্থা নিয়েছি’, বললেন মুখ্যমন্ত্রী
-
সোনা দিয়ে রূপচর্চা! হুজুগে ‘২৪ ক্যারাট গোল্ড সিরাম’ কিনেছেন? ছোট্ট ভুলে হতে পারে বিরাট ক্ষতি