Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১ সেপ্টেম্বর ২০২৬
Maharashtra

পরকীয়ায় জড়িয়েছেন স্ত্রী! সন্দেহের বশে মহিলাকে পাথর দিয়ে থেঁতলে ‘খুন’ স্বামীর

পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৪, ২০২৫, ১৪:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৪, ২০২৫, ১৪:৪৩

options
link
পরকীয়ায় জড়িয়েছেন স্ত্রী! সন্দেহের বশে মহিলাকে পাথর দিয়ে থেঁতলে ‘খুন’ স্বামীর zoom
প্রতীকী ছবি
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন স্ত্রী। এই সন্দেহেই মহিলাকে পাথর দিয়ে থেঁতলে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। গত মঙ্গলবার নৃশংস এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালঘরে। পুলিশ ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার নরেশ পাটিল ওয়াদি এলাকার একটি ফার্মহাউসের সামনে ওই মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেন স্থানীয়রা। পাশেই পড়েছিল রক্তমাখা একটি পাথরের চাঁই। স্থানীয়রা জানান, তিনি প্রায়ই সেখানে জঞ্জাল কুড়োতে আসতেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বছর পঞ্চাশের ওই মহিলা নাগা কাটকারি পাড়া এলাকার বাসিন্দা। এরপরই পুলিশ তাঁর পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশ সূত্রে খবর, জেরায় মৃতার স্বামীর বক্তব্যে বেশ কিছু অসংগতি ধরা পড়ে। এক পর্যায়ে তিনি খুনের কথা স্বীকার করে নেন বলেও জানিয়েছে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জেরায় অভিযুক্ত জানিয়েছে, ঘটনার দিন স্ত্রীর সঙ্গে তাঁর বচসা বাঁধে। রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যান ওই মহিলা। এরপরই স্ত্রীর খোঁজ শুরু করেন অভিযুক্ত। নরেশ পাটিল ওয়াদি এলাকার ওই ফার্মহাউসের সামনে স্ত্রীকে খুঁজে পান তিনি। সেখানে তাঁর সঙ্গে ফের একপ্রস্থ বচসা বাঁধে ওই মহিলার। এরপরই তিনি পাথর দিয়ে স্ত্রীকে থেঁতলে খুন করেন বলে জানিয়েছেন অভিযুক্ত। পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৩ (১) ধারায় খুনের মামলা রুজু করা হয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে।               

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.