Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ১৩ জুন ২০২৬
Hyderabad

‘এইচআইভি পজিটিভ’ বলে ভেঙেছে বিয়ে, ‘বদলা’ নিতে প্রেমিকার শরীরে সংক্রমিত রক্ত চালান যুবকের!

আক্রান্ত যুবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৫, ২০২৬, ১৭:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৫, ২০২৬, ১৭:২২

options
link
‘এইচআইভি পজিটিভ’ বলে ভেঙেছে বিয়ে, ‘বদলা’ নিতে প্রেমিকার শরীরে সংক্রমিত রক্ত চালান যুবকের! zoom
এমন ঘটনায় শিউরে উঠেছেন এলাকার বাসিন্দারা। প্রতীকী ছবি

রক্ত পরীক্ষায় ধরা পড়েছিল সে এইচআইভি আক্রান্ত। এরপরই তার সঙ্গে মেয়ের বিয়ে দিতে নারাজ হন হবু শ্বশুর। তাতেই রাগে ফুঁসে উঠে সে তার প্রেমিকার শরীরে চালান করে দিয়েছে সংক্রমিত রক্ত! এমনই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক বছর চব্বিশের যুবককে। ঘটনা হায়দরাবাদের (Hyderabad)। এমন ঘটনায় শিউরে উঠেছেন এলাকার বাসিন্দারা।

ঠিক কী ঘটেছে? পুলিশ জানিয়েছে, অভিযুক্তর মা-বাবার রক্তে এইচআইভি সংক্রমণ রয়েছে। আর সেই কারণেই তাঁর বাগদত্তার বাবাও সিদ্ধান্ত নেন, হবু জামাইয়ের রক্ত পরীক্ষা করানো হবে। গত সেপ্টেম্বরে ধরা পড়ে সেও এইচআইভি পজিটিভ। সঙ্গে সঙ্গে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয় মেয়েটির পরিবার। জানা গিয়েছে, দুই পরিবারের মধ্যে আত্মীয়তা ছিল। আর সেই কারণেই বিয়ের ভাবনাচিন্তা চলছিল। মেয়েটির পরিবার প্রাথমিক ভাবে রাজিই ছিল। কিন্তু যুবকের শরীরে এইচআইভি সংক্রমণ ধরা পড়ার পর সিদ্ধান্ত বদলাতে দেরি করেনি তারা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিয়ে বাতিল হতেই ভেঙে পড়ে ওই যুবক। তার পরিবার জানিয়েছে, মনে মনে সে ধরেই নিয়েছিল ২৪ বছরের মেয়েটি হতে চলেছে তার জীবনসঙ্গী। আর সেই কারণেই সে গত ১১ মার্চ নির্যাতিতার বাড়িতে হামলা করে বলে অভিযোগ। নিজের রক্ত একটি সিরিঞ্জে নিয়ে গিয়ে সে জোর করে তা চালান করে দেয় ওই মেয়েটির শরীরে! জানা গিয়েছে, ওই যুবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করে মামলা রুজু করেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃতকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.