পরপর দুই কন্যাসন্তান। ফের অন্তঃসত্ত্বা হন স্ত্রী। যুবক আশঙ্কা করেন ফের কন্যাসন্তানের জন্ম দেবেন স্ত্রী। তা মানতে না পেরে গর্ভপাতের কথা বলেন। এর আগেও দু’বার গর্ভপাতের পর স্বামীর কথায় রাজি হননি যুবতী। তাতেই অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই নাবালিকা কন্যাকে খুনের অভিযোগ যুবকের বিরুদ্ধে। জামাইয়ের বিরুদ্ধে মেয়ে ও নাতনিকে খুনের অভিযোগ দায়ের করেছেন মৃতার বাবা।
ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার ওয়ারাঙ্গলে। বুধবার এক সুইমিং পুলে অন্তঃসত্ত্বা মহিলা ও দুই নাবালিকা কন্যার মৃতদেহ উদ্ধার হয়। পুলটি ওই পরিবারেই। বৃহস্পতিবার ঘটনাটি জানাজানি হয়। মৃতা যুবতীর নাম ফারহাত (২৬)। তাঁর দুই সন্তান উমেরা (৮) ও আয়েশা (৬)। যুবতীর স্বামী তাঁর পরিবার ও পুলিশকে জানায়, সুইমিং পুলে ডুবে মৃত্যু হয়েছে তাদের। মৃতার বাবা অভিযোগ তোলেন, তাঁর মেয়ে ও নাতনিকে খুন করেছে জামাই আজহারউদ্দিন।
আরও পড়ুন:
দেহ তিনটি ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করে পুলিশ। সুইমিং পুলটির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে গিয়ে পুলিশ দেখে, সেগুলি বন্ধ। জেরা করা হয় আজহারউদ্দিনকে। তথ্যে একাধিক অসঙ্গতী উঠে আসে। তারপরই জানা যায়, যুবকই স্ত্রী ও দুই কন্যাকে ঘটনাস্থলে নিয়ে গিয়েছিলেন। তাঁদের মৃত্যু হওয়ার পর কাউকে কিছু বলেননি। বৃহস্পতিবার সকালে সবাইকে খবর দেন। পুলিশের প্রাথমিক অনুমান, স্ত্রী-সহ দুন্তানকে খুন করে সুইমিং পুলে ফেলে দেন। গ্রেপ্তার করা হয়েছে আজহারউদ্দিনকে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘একজনকে বিয়ে করব, একজনকে সারারাত নাচাবো’, দুই নৃত্যশিল্পীকে কুকথা বলা সেই টিকিট পরীক্ষক গ্রেপ্তার
-
বিয়ের পরও মা-বাবার মাঝে ঘুমোন বিজয়! শ্বশুরবাড়ির কাণ্ড লেন্সবন্দি করে কী আক্ষেপ রশ্মিকার?
-
লাভ হল না ভালো তৃণমূলে যোগেও! অনুব্রত ‘কাঁটা’য় জেলা পরিষদের সভাপতি পদ ছাড়লেন কাজল
-
পাক হাই কমিশনে বুলডোজার চালাল ভারত! গুঁড়িয়ে গেল বেআইনি নির্মাণ
-
মদনের পর সিএবি’তে ফের বয়স ভাঁড়ানো! ভাইস প্রেসিডেন্ট নীতীশরঞ্জনের বিরুদ্ধে তদন্তের দাবি