দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক শেষে কমিশনকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে বলেই অভিযোগ মমতার। তিনি বলেন, “জমিদারের মতো আচরণ, ওরা উদ্ধত, অহংকারী, মিথ্যাবাদী।”
এই বিষয়ে আরও খবর

এসআইআর নিয়ে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করতে রবিবারই দিল্লি পৌঁছেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের অন্যান্য সাংসদ ও এসআইআরে ক্ষতিগ্রস্তদের নিয়ে নির্বাচন সদনে যান মমতা। প্রায় সোওয়া ১ ঘণ্টা বৈঠকের পর বেরিয়ে সাংবাদিক বৈঠক থেকে কমিশনকে একহাত নেন তিনি। বলেন, ‘‘আমি অনেক দিন দিল্লিতে রাজনীতি করেছি। মন্ত্রীও ছিলাম। কিন্তু এত দিনে এমন অহংকারী নির্বাচন কমিশন দেখিনি।’’কমিশনকে ‘মিথ্যাবাদী’ বলে আক্রমণ করে মমতা বলেন, ‘‘কেন বাংলাকে নিশানা করা হচ্ছে?’’
মমতা বলেন, ‘‘আমি অনেক দিন দিল্লিতে রাজনীতি করেছি। মন্ত্রীও ছিলাম। কিন্তু এত দিনে এমন অহংকারী নির্বাচন কমিশন দেখিনি।’’কমিশনকে ‘মিথ্যাবাদী’ বলে আক্রমণ করে মমতা বলেন, ‘‘কেন বাংলাকে নিশানা করা হচ্ছে?’’
এদিন সাংবাদিক বৈঠকে মমতা বলেন, “জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক বয়কট করে বেরিয়ে এসেছি। ওনার জমিদারের মতো আচরণ। এরকম দুর্ব্যবহার আমাদের সঙ্গে কেউ কখনও করেনি। আমাদের অসম্মান, অপমান করা হয়েছে।” এদিন ফের কমিশনকে মমতা প্রশ্ন করেন কেন নির্বাচনের তিন মাস আগে এসআইআর করতে হল? অসমে কেন করা হল না? মমতা বলেন, “এখানে ৫৮ লক্ষের নাম বাদ দেওয়া হয়েছে। এআই দিয়ে সীমা খান্না এই কাজ করেছেন। আমি বলছি আপনারা প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করুন, ওনার বাবা-মায়ের জন্ম তারিখ জানেন কি।’’ লালকৃষ্ণ আদবাণীকেও কি এসআইআরের সম্মুখীন হতে হবে? সেই প্রশ্নও তুললেন তিনি।
এরপরই মুখ্য নির্বাচন কমিশনারকে বয়কট করার সিদ্ধান্তের কথা জানালেন মমতা। তবে এবার কী পদক্ষেপ করবে তৃণমূল? এখনও তা স্পষ্ট করেননি মমতা। তিনি জানালেন, আজ অর্থাৎ সোমবার দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে। আগামিকাল কর্মসূচি জানানো হবে, বললেন মমতা।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ



