Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
'সুপ্রিম' সওয়াল মমতার
Mamata Banerjee

দিল্লিতে দাঁড়িয়েই ‘মিথ্যাবাদী’ কমিশনকে ‘বয়কট’ ঘোষণা, এবার আরও বড় আন্দোলনে মমতা?

দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনের অফিসে বৈঠকে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু সময় পরেই বৈঠক ছেড়ে বেরিয়ে এলেন 'অপমানিত' মমতা। কমিশনকে 'মিথ্যাবাদী' তকমা দিয়ে এবার বয়কটের ডাক দিলেন তিনি।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৬, ১৮:৫৩

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৬, ১৮:৫৩

options
link
দিল্লিতে দাঁড়িয়েই ‘মিথ্যাবাদী’ কমিশনকে ‘বয়কট’ ঘোষণা, এবার আরও বড় আন্দোলনে মমতা? zoom
আরও বড় আন্দোলনের পথে মমতা?

দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনের অফিসে বৈঠকে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু সময় পরেই বৈঠক ছেড়ে বেরিয়ে এলেন ‘অপমানিত’ মমতা। কমিশনকে ‘মিথ্যাবাদী’ তকমা দিয়ে এবার বয়কটের ডাক দিলেন তিনি। তাহলে কি দিল্লির মাটিতেই আরও বড় আন্দোলন শুরু হবে? আগামী কাল, মঙ্গলবার থেকে কোন পদক্ষেপ করবেন মুখ্যমন্ত্রী? তুঙ্গে দিল্লির রাজনৈতিক জল্পনা। 

বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে আগাগোড়া প্রশ্ন তুলেছেন ‘প্রতিবাদী’ মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন কেন্দ্রের বিজেপি সরকারের হয়ে কাজ করছে, সেই অভিযোগও করেছেন তিনি। কেন্দ্রীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ছটি চিঠি লিখেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। কিন্তু একটি চিঠিরও জবাব কমিশনের তরফে দেওয়ার প্রয়োজন বোধ করেনি কমিশন! এদিকে এসআইআর আবহে বাংলায় মৃত্যুমিছিল চলছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের। বাংলায় ১৪০ জন এসআইআর আতঙ্কে মারা গিয়েছেন। এত মৃত্যুর দায় কে নেবে? দিল্লিতে গিয়ে আরও একবার সেই প্রশ্ন তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী।

Advertisement

এদিন মমতার অভিযোগ, “সুপ্রিম কোর্টের নির্দেশও মানছে না কমিশন। অমর্ত্য সেনদের বিনা কারণে ডাকছে কমিশন।সিইসিকে বয়কট করলাম।”

এদিন বিকেলে মুখ্য নির্বাচন কমিশনের দপ্তরে বৈঠকে যান মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ প্রতিনিধি দল। নির্বাচন কমিশনের আধিকারিকদের ফুল বেঞ্চের সঙ্গে এদিনের বৈঠক ছিল। সেখানেই কমিশনের আচরণ, বক্তব্যে ‘অপমানিত’ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক ছেড়ে বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে চরম ক্ষোভ উগড়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। এরপর কী কর্মসূচি হবে নেত্রীর? সেই প্রশ্নের জবাবে, আগামী কালের অপেক্ষার ইঙ্গিত দিয়েছেন তিনি। এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের সদস্যদের অনেককেই দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। বঙ্গভবনে তাঁরা রয়েছেন। তাহলে কি তাঁদের সঙ্গে নিয়ে দিল্লিতে বড়সড় আন্দোলনের পথে হাঁটবেন বাংলার মুখ্যমন্ত্রী? নির্বাচন কমিশন ও কেন্দ্রের বিজেপি সরকারের ‘আতাঁত’-এর বিরুদ্ধে রাজধানীর মাটিতেই গর্জে উঠবেন তিনি?

জানা গিয়েছে, এদিনই এসআইআর ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় জরুরি বৈঠকে বসবেন। তাহলে আন্দোলনের রূপরেখা রাতেই তৈরি হয়ে যাবে? আগামী কাল, মঙ্গলবার তৃণমূলের সংসদীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। বুধবার সুপ্রিম কোর্টেও এসআইআর ইস্যুতে মামলার শুনানি হবে বলে খবর। এদিন মমতার অভিযোগ, “সুপ্রিম কোর্টের নির্দেশও মানছে না কমিশন। অমর্ত্য সেনদের বিনা কারণে ডাকছে কমিশন।সিইসিকে বয়কট করলাম।”

 

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.