Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৩০ জুন ২০২৬
ED office fire

মধ্যরাতে ইডি দপ্তরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বহু নথি নষ্টের আশঙ্কা, আগুনের কারণ ঘিরে ধোঁয়াশা

গভীর রাতে ইডির অফিসে কোনও কর্মী না থাকায় কোনও হতাহতের খবর নেই।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০২৫, ০৯:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০২৫, ০৯:০১

options
link
মধ্যরাতে ইডি দপ্তরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বহু নথি নষ্টের আশঙ্কা, আগুনের কারণ ঘিরে ধোঁয়াশা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিশুতি রাতে আচমকা ভয়াবহ অগ্নিকাণ্ড মুম্বইয়ের ইডির দপ্তরে। দমকলের ১২টি ইঞ্জিনের চেষ্টায় রবিবার সকালে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে এলেও এখনও কোথাও কোথাও কালো ধোঁয়া দেখা যাচ্ছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে এই অগ্নিকাণ্ডের ফলে বহু গুরুত্বপূর্ণ মামলার নথি পুড়ে ছাই হয়ে যেতে পারে। তবে কোনও হতাহতের খবর নেই।

মুম্বইয়ের বালার্ড এস্টেট এলাকায় গ্র্যান্ড হোটেলের সামনেই একটি ছ’তলা ভবনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির দপ্তর। শনিবার গভীর রাতে সেখানে আগুন লাগে। রাত আড়াইটে নাগাদ দমকলে খবর দেওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু ততক্ষণে আগুন অনেকটা ছড়িয়ে পড়েছে। এক পর্যায়ে এই আগুনকে গ্রেড টু লেভেলের আগুন হিসাবে চিহ্নিত করা হয়। একে একে দমকলের ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। এ ছাড়াও দমকলের তরফে ছ’টি বড় ট্যাঙ্কার, একটি অ্যাম্বুল্যান্স, একটি উদ্ধারকারী গাড়ি এবং অন্যান্য সরঞ্জামের বন্দোবস্ত করা হয়েছিল।রাত আড়াইটে থেকে রবিবার সকাল পর্যন্ত টানা চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গভীর রাতে ইডির অফিসে কোনও কর্মী না থাকায় কোনও হতাহতের খবর নেই। তবে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। প্রচুর নথি পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। মহারাষ্ট্রে ইডির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলা চলছে। সেই সব মামলা সংক্রান্ত নথি ওই অফিসেই থাকার কথা। যদিও সরকারিভাবে ইডি এ নিয়ে এখনও কোনও বিবৃতি দেয়নি। মাঝরাতে ইডির ওই অফিসে কীভাবে আগুন লাগল, তা নিয়ে প্রশ্ন উঠছে। আগুন লাগানোর কারণ খতিয়ে দেখছে দমকল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.