মুহূর্তের অভিমান আর রাগ যে একটি সাজানো সংসার এক লহমায় ছারখার করে দিতে পারে, তার আরও এক নির্মম সাক্ষী রইল মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর। পারিবারিক বিবাদের জের ধরে এক তরুণ ঝাঁপ দিলেন খাদে। আর সেই সন্তানকে মৃত্যুর মুখ থেকে টেনে তুলতে গিয়ে নিচে পড়ে গেলেন বাবা। চোখের সামনে স্বামী ও সন্তানকে পাথুরে খাদে তলিয়ে যেতে দেখে পরক্ষণেই ঝাঁপ দিলেন মা-ও। একই পরিবারের তিন জনের এমন ভয়াবহ পরিণতিতে স্তম্ভিত গোটা এলাকা।
ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে ছত্রপতি সম্ভাজিনগরের খভ্যাডা ডোগর এলাকায়। জানা গিয়েছে, ১৮ বছরের ওই তরুণ পারিবারিক কোনও বিষয়ে চরম ক্ষুব্ধ হয়ে সকাল ১০টা নাগাদ খভ্যাডা ডোগর পাহাড়ের চূড়ায় পৌঁছে যান। সেখানে একটি গভীর খাদের প্রান্তে গিয়ে দাঁড়িয়ে পড়েন তিনি। খবর পেয়েই ছুটে আসেন তরুণটির বাবা-মা। খবর দেওয়া হয় পুলিশ ও দমকল বাহিনীকেও।
আরও পড়ুন:
পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। নিচে জাল পেতে তৈরি ছিলেন দমকলবাহিনীও। টিলার উপরে দাঁড়িয়ে টানা প্রায় তিন ঘণ্টা ধরে তরুণকে বোঝানোর আপ্রাণ চেষ্টা চালান স্থানীয় বাসিন্দা, পুলিশ এবং তাঁর বাবা-মা। কিন্তু কারওর আকুতিতেই কান দেননি ওই তরুণ। ক্রমশ বিপজ্জনক কানায় সরে যেতে থাকেন তিনি।
An 18-year-old man stood on the edge of a hill in Maharashtra on Friday, prompting his parents and others to spend nearly three hours trying to persuade him to move to safety. “I am going to jump,” he kept threatening the parents.
The situation ended in tragedy when the man fell… https://t.co/rYdJ3KdWkE pic.twitter.com/tCyoe65VaH
— Hate Detector 🔍 (@HateDetectors) August 21, 2026
দুপুর একটা নাগাদ হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে বা ইচ্ছে করেই নিচে ঝাঁপ দেন ওই তরুণ। ছেলেকে ধরে টেনে তুলতে গিয়ে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান বাবা। চোখের নিমেষে দুটি প্রাণ খাদে তলিয়ে যেতে দেখে মা-ও আর নিজেকে স্থির রাখতে পারেননি। তিনি মুহূর্তের মধ্যে ঝাঁপ দেন ওই খাদে। চোখের পলকে তিনজনের সলিলসমাধি ঘটে। এই মর্মান্তিক ঘটনার আকস্মিকতায় বাকরুদ্ধ উপস্থিত জনতা ও উদ্ধারকারীরা। পরে খাদ থেকে তিন জনের নিথর দেহ উদ্ধার করা হয়। একটি চরম সিদ্ধান্ত যে পুরো একটা পরিবারকে এভাবে শেষ করে দিতে পারে, তা ভেবেই শিউরে উঠছেন সবাই।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অসুস্থ হয়ে দিল্লি এইমসে ভর্তি বিমান বসু, কী জানাল বামফ্রন্ট রাজ্য নেতৃত্ব?
-
হাওড়ায় বাড়ির সামনে জমা জলে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তকারী দল পাঠালেন মন্ত্রী, আর্থিক সাহায্যের আশ্বাস
-
আচমকা অসুস্থ বুদ্ধদেবজায়া মীরা ভট্টাচার্য, হাসপাতালে চিকিৎসাধীন
-
বাবাকে ‘টার্গেট’ ভেবে ঘরে ঢুকে ছেলেকে খুন! যাবজ্জীবন কারাদণ্ড দিল হাওড়া আদালত
-
অভয়া মামলা থেকে নিস্তার নেই! তোলাবাজিতে জামিন হলেও জেলেই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব