Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৭ আগস্ট ২০২৬
Maharashtra

ট্রাক-গাড়ির সংঘর্ষে দাউদাউ আগুন! মহারাষ্ট্রে দুর্ঘটনায় ঝলসে মৃত্যু একই পরিবারের ৪

পুলিশ সূত্রে খবর, সম্প্রতি দুর্ঘটনাটি ঘটেছে মুম্বই-নাগপুর সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে। পুণে থেকে ওয়ারধার উদ্দেশে রওনা দিয়েছিল একটি চারচাকা গাড়ি। ভিতরে ছিলেন একই পরিবারের চারজন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২০, ২০২৬, ১৭:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২০, ২০২৬, ১৭:১২

options
link
ট্রাক-গাড়ির সংঘর্ষে দাউদাউ আগুন! মহারাষ্ট্রে দুর্ঘটনায় ঝলসে মৃত্যু একই পরিবারের ৪ zoom
মহারাষ্ট্রে ভয়ংকর দুর্ঘটনা। ছবি: সংগৃহীত।
Advertisement

ট্রাক এবং গাড়ির সংঘর্ষ। তারপরই দাউদাউ আগুন। মহারাষ্ট্রে ভয়ংকর দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের ৪ সদস্যের। শুধু তাই নয়, প্রাণ হারিয়েছেন ট্রাকের চালক এবং সহকারীরও।

পুলিশ সূত্রে খবর, সম্প্রতি দুর্ঘটনাটি ঘটেছে মুম্বই-নাগপুর সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে। পুণে থেকে ওয়ারধার উদ্দেশে রওনা দিয়েছিল একটি চারচাকা গাড়ি। ভিতরে ছিলেন একই পরিবারের চারজন। আচমকা পিছন থেকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গাড়িটিতে ধাক্কা মারে। মুহূর্তেই ট্রাক এবং গাড়িটিতে আগুন লেগে যায়। দুর্ঘটনার অভিঘাতে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। ক্ষতিগ্রস্ত হয় ট্রাকটিও। বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল। জানা গিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িতে থাকা চারজনের। গুরুতর আহত অবস্থায় ট্রাকের চালক এবং সহকারীকে উদ্ধার করে নিতকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখানেই তাঁরা প্রাণ হারান।

Advertisement

কিন্তু কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ট্রাকের চালকের ভুল ছিল নাকি যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে হুলস্থুল পড়ে যায়।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.