Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Madhya Pradesh CM

আকাশে বেসামাল মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর কপ্টার! কপালজোরে রক্ষা মোহন যাদবের

কপ্টার মাটি ছাড়তেই শুরু হয় সমস্যা। সামনের দিকে না গিয়ে হেলিকপ্টার পিছনের দিকে যেতে শুরু করে। কাত হয়ে কার্যত মাটি ছুঁয়ে ফেলে সেটি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১৭:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১৭:৪১

options
link
আকাশে বেসামাল মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর কপ্টার! কপালজোরে রক্ষা মোহন যাদবের zoom
বেসামাল মুখ্যমন্ত্রী মোহন যাদবের হেলিকপ্টার। ছবি সংগৃহীত

হেলিকপ্টার দুর্ঘটনার হাত থেকে কপালজোরে রক্ষা পেলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। মাটিতে মুখ থুবড়ে পড়ার আগে কোনওমতে সামলে নিলেন পাইলট। রবিবার মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলায় এক সরকারি অনুষ্ঠান সেরে ফেরার সময় ঘটে এই ঘটনা। হাড়হিম সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

জানা যাচ্ছে, রবিবার খান্ডোয়া জেলার পন্ধনা এলাকায় ‘লাডলি বেহেন প্রকল্পের’ এক কর্মসূচিতে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। অনুষ্ঠান সেরে হেলকপ্টারে চড়ে ফেরার কথা ছিল তাঁর। সেইমতো কপ্টারে ওঠার পর উড়ান ভরে সেটি। তবে কপ্টার মাটি ছাড়তেই শুরু হয় সমস্যা। সামনের দিকে না গিয়ে হেলিকপ্টার পিছনের দিকে যেতে শুরু করে। কাত হয়ে কার্যত মাটি ছুঁয়ে ফেলে সেটি। এই দৃশ্য দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন সেখানে উপস্থিত নিরাপত্তারক্ষী ও জনতা। একেবারে শেষ মুহূর্তে কোনওমতে হেলিকপ্টারটি সামলে নেন চালক। বেসামাল এই পরিস্থিতিতে ধুলোয় ঢেকে যায় চারপাশ। মাত্র কয়েক সেকেন্ডের এই উদ্বেগজনক পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফেরে হেলিকপ্টারটি। রওনা দেয় গন্তব্যের উদ্দেশে।

Advertisement

জানা যাচ্ছে, ঠিক কী কারণে এই পরিস্থিতি তৈরি হল তা খতিয়ে দেখা হচ্ছে। কোনওরকম যান্ত্রিক ত্রুটি না কি অস্থায়ী হেলিপ্যাডে কোনও সমস্যা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে একাধিকবার ভয়ংকর আকাশ দুর্ঘটনা দেখেছে দেশ। যার শেষ নিদর্শন মহারাষ্ট্রের বারামতীতে উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের মৃত্যু।

গত জানুয়ারি মাসে এক বুধবার সকালে বারামতী বিমানবন্দরে অবতরণ করার সময় ভেঙে পড়েছিল অজিত পওয়ারের চাটার্ড বিমান। ভেঙে পড়ার পরেই বিমানটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার জেরে মৃত্যু হয় অজিত পওয়ার-সহ ৫ জনের।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.