Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৫ আগস্ট ২০২৬
New Army Chief

ভারত-পাক সীমান্তে উজ্জ্বল কৃতিত্ব, ৪ দশকের অভিজ্ঞ সেনাকর্তাই এবার নয়া সেনাপ্রধান

পশ্চিম সীমান্তে সেনাবাহিনীর দু'টি অপারেশনাল কমান্ডের নেতৃত্ব দেওয়ার বিরল কৃতিত্ব রয়েছে এই দক্ষ সেনাকর্তার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩০, ২০২৬, ১৬:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩০, ২০২৬, ১৬:৩০

options
link
ভারত-পাক সীমান্তে উজ্জ্বল কৃতিত্ব, ৪ দশকের অভিজ্ঞ সেনাকর্তাই এবার নয়া সেনাপ্রধান zoom
দেশের নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ।
Advertisement

ভারতীয় সেনাবাহিনীর নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। দেশের পশ্চিম সীমান্তে সেনাবাহিনীর দু’টি অপারেশনাল কমান্ডের নেতৃত্ব দেওয়ার বিরল কৃতিত্ব রয়েছে এই দক্ষ সেনাকর্তার। জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হলেন তিনি। সশস্ত্র বাহিনীতে ৪০ বছরেরও বেশি সময় ধরে বর্ণাঢ্য কর্মজীবন শেষে মঙ্গলবার অবসর নিলেন দ্বিবেদী।

জেনারেল ধীরাজ শেঠ খড়কওয়াসলা ন্যাশনাল ডিফেন্স একাডেমির (এনডিএ) প্রাক্তন ছাত্র। প্রশিক্ষণ শেষে ১৯৮৬ সালের ডিসেম্বর মাসে সেনায় যোগ দেন। দেশের ৩১তম সেনাপ্রধান হওয়ার আগে সেনাবাহিনীর উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। জেনারেল শেঠ এমন একটা সময় ভারতীয় বাহিনীর ১৩ লক্ষ জওয়ানকে নেত্বত্ব দেবেন, যখন বৈশ্বিক ভূ-কৌশলগত পরিবেশ বদলে যাচ্ছে। প্রযুক্তির অগ্রগতির ফলে বদলে যাচ্ছে যুদ্ধের প্রকৃতি। তৈরি হচ্ছে নতুন নতুন চ্যালেঞ্জ।

ভারতীয় বিমানবাহিনীতেও ১ জুলাই থেকে বড় বদল আসছে। নতুন সহ-বিমানবাহিনী প্রধান হচ্ছেন এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। এর আগে এই পদে ছিলেন এয়ার মার্শাল নাগেশ কাপুর। নতুন সহ-সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল সন্দীপ জৈন। তিনি মূলত সেনাবাহিনীর বিভিন্ন অপারেশন, পরিকল্পনা এবং সামরিক ক্ষমতা বাড়ানো-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি দেখাশোনা করবেন।

এছাড়াও সেনার কম্যান্ড স্তরেও রদবদল করা হয়েছে। সাউথ ওয়েস্টার্ন কম্যান্ডের জেনারেল অফিসার নতুন কম্যান্ডিং-ইন-চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মোহিত মালহোত্রা। সাউদার্ন বা দক্ষিণ কম্যান্ডের দায়িত্ব পাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল রাজেশ পুষ্কর। লেহ-র ‘ফায়ার অ্যান্ড ফিউরি কর্পস’-এর কম্যান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব নিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মদনরাজ পান্ডে। আগে এই পদে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল হিতেশ ভাল্লা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.