উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কৌশাম্বীতে ভয়ংকর দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের টোলপ্লাজায় ধাক্কা মারল একটি এলপিজি গ্যাস ট্যাঙ্কার। সঙ্গে সঙ্গে তীব্র বিস্ফোরণ ঘটে। আগুনের গ্রাসে চলে যায় ট্যাঙ্কার, টোল প্লাজা এবং আশপাশের অঞ্চল। এই ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের। বেশ কয়েক জন আহত। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে দুর্ঘটনার হাড়হিম ভিডিও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটে ২৬ জুন ভোর সাড়ে ৬টা নাগাদ। ২৪ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, টোল প্লাজায় ঢুকছে তেলের ট্যাঙ্কারটি। কাছাকাছি পৌঁছেই নিয়ন্ত্রণ হারান চালাক। এরপর তীব্র সংঘর্ষের পর ভয়াবহ বিস্ফোরণ ঘটে যায়। ট্যাঙ্কারের গ্যাস আশপাশে ছড়িয়ে পড়ায় আগুন অনেক দূর অবধি ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, কানপুর থেকে প্রতাপগড় যাচ্ছিল এলপিজির ওই গাড়িটি। স্থানীয়রা জানিয়েছেন, আগুন এতটাই বেশি ছিল যে দুই কিলোমিটার দূর থেকেও তা দেখা গিয়েছে।
আরও পড়ুন:
An #LPG Tanker caught #fire 🔥, after Hitting the Divider, near Sihori Toll Plaza, in #Kokhraj police station limits, in Uttar Pradesh’s #Kaushambi district, Horrifying incident caught in CCTV.
At least 4 people were killed and 2 others were injured after the #LPGTanker… pic.twitter.com/ivXyVcdnwe
— Surya Reddy (@jsuryareddy) July 3, 2026
খবর পাওয়া মাত্র পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের একাধিক ইঞ্জিন। ট্যাঙ্কার চালক ৪০ বছরের ধর্মেন্দ্র দুবে এবং টোল প্লাজার কর্মী অলোক সিংয়ের ঘটনাস্থলেই মৃত্যু হয়ে। কার্যত পুড়ে ছাই হয়ে যান তাঁরা। এছাড়াও ভয়াবহ আগুনে টোল প্লাজার আরও কয়েক জন কর্মী গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে। টোল প্লাজার কাছে থাকা ১৬টি মোটরসাইকেল এবং দু’টি গাড়ি পুড়ে ছাই হয়ে যায়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
আদরের বিড়ালের সামান্য আঁচড়েও হতে পারে বড় বিপদ! এই লক্ষণগুলো দেখলেই সতর্ক হোন
-
ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ! স্যরকে বেদম মার, ডিম-থেরাপি, শান্তিপুরের স্কুলে ব্যাপক উত্তেজনা
-
জমির খতিয়ান-দাগের তথ্য জানতে লাগবে না ফি! জানালেন শুভেন্দু, কীভাবে খতিয়ে দেখবেন?
-
মায়ের তিনটে বিয়ে, বাংলাদেশে জন্মদাত্রীকে ‘খুন’ স্নেহবঞ্চিত ছেলের, শিয়ালে খুবলে খেল দেহ!
-
এক ব্যক্তির সঙ্গে হোটেলে রাত কাটান! সকালে বন্ধুকে ভিডিও কল করে সেখানেই ‘আত্মহত্যা’ তরুণীর