Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬
LPG

উৎসবের আগে স্বস্তি! রান্নার গ্যাস বুকিংয়ের সময়সীমা কমাল মোদি সরকার, মিলবে কতদিনে?

গত ৭ জুন শেষবার বেড়েছিল বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। বর্তমানে কলকাতায় ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম ৯৬৮ টাকা। তবে গত ১ সেপ্টেম্বর বৃদ্ধি পেয়েছে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম। সিলিন্ডার প্রতি বেড়েছে ৯.৫০ টাকা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৬, ২১:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৬, ২১:৩৩

options
link
উৎসবের আগে স্বস্তি! রান্নার গ্যাস বুকিংয়ের সময়সীমা কমাল মোদি সরকার, মিলবে কতদিনে? zoom
গ্যাস বুকিংয়ের সময়সীমা কমাল কেন্দ্র। প্রতীকী ছবি।
Advertisement

প্রায় ছ’মাস ধরে যুদ্ধের আগুনে জ্বলছে পশ্চিম এশিয়া। এর জেরে ভারতে রান্নার গ্যাসের দাম অনেকটাই বেড়ে গিয়েছে। বৃদ্ধি পেয়েছে তরল প্রাকৃতিক গ্যাসের দামও। এই পরিস্থিতিতে কিছুটা স্বস্তি দিল কেন্দ্র। সোমবার গ্যাস বুকিংয়ের সময়সীমা কমাল মোদি সরকার। জানা যাচ্ছে, গ্রামীণ এলাকায় এবার আর ৪৫ দিন নয়, ২৫ দিন অন্তর বুকিং করা যাবে রান্নার গ্যাস।

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে প্রাথমিকভাবে ভারতের জ্বালানি ভাণ্ডারে কিছু চাপ তৈরি হয়েছিল। তা সামাল দেওয়ার লক্ষ্যে সরকার গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে এই সময়সীমা কার্যকর করে। কেন্দ্র দাবি করেছিল, এলপিজি গ্যাসের বাড়তি মজুত এবং কালোবাজারি রুখতেই এই পদক্ষেপ। গত মার্চে গ্রামীণ এলাকার জন্য গ্যাস বুকিংয়ের সময়সীমা ৪৫ দিন এবং শহরাঞ্চলের জন্য ২৫ দিন ধার্য করেছিল মোদি সরকার। এবার সেই গ্রামাঞ্চলের গ্যাস বুকিংয়ের সময়সীমা কমিয়ে ২৫ দিন করা হল। তবে শহরাঞ্চলের ক্ষেত্রে কোনও পরিবর্তন হয়নি। চাহিদা অনুযায়ী এলপিজি সরবরাহ অব্যাহত রাখতেই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, গত ৭ জুন শেষবার বেড়েছিল বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। বর্তমানে কলকাতায় ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম ৯৬৮ টাকা। তবে গত ১ সেপ্টেম্বর বৃদ্ধি পেয়েছে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম। সিলিন্ডার প্রতি বেড়েছে ৯.৫০ টাকা। আগস্ট মাসে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ২৮৭২.৫০ টাকা। মূল্যবৃদ্ধির পর তা পৌঁছে গিয়েছে ২৮৮২ টাকায়। দিল্লিতে গ্যাসের দাম ২৭৩৮ টাকা, চেন্নাইয়ে ২৯০৬ টাকা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.