ভগবান শিবের আশীর্বাদ নিতে গিয়েছিলেন তাঁরা। কিন্তু এরপরই ধেয়ে আসে মৃত্যু। যদিও এই মৃত্যুমিছিলে তাঁদের যুক্ত হতে হয়নি। পরিত্রাণ পেয়েছেন সকলেই। আর এরপরই তামিলনাড়ু থেকে কৈলাসে মানস সরোবর যাত্রায় যাওয়া ওই পুণ্যার্থীদের দাবি, তাঁরা পাহাড়ের গায়ে দেখেছেন শিবের মুখ। দাবি, স্বয়ং ভোলানাথই রক্ষা করেছেন তাঁদের।
এই বিষয়ে আরও খবর
বিপদ থেকে উদ্ধার পাওয়ার পর কাঠমান্ডু বিমানবন্দরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এক মহিলা তীর্থযাত্রী বলেন, ‘‘আমরা ভগবান শিবের আশীর্বাদ নিতে গিয়েছিলাম। কিন্তু দুর্যোগের কারণে সেখানে পৌঁছাতে পারিনি। তবে দুর্যোগের সময়, যখন বন্যা ধেয়ে এল, তখন পাহাড়ের গায়ে আমরা ভগবান শিবের মুখ দেখতে পাই। ভগবান আমাদের রক্ষা করতে এসেছিলেন।” ওই পুণ্যার্থীরা একটি ছবি দেখিয়ে দাবি করেন যে, পাহাড়ের গায়ে জমে থাকা কাদা ও ধ্বংসস্তূপের আকৃতিতে অনেকটা ভগবান শিবের আদল!
কৈলাস পর্বতে তীর্থযাত্রায় যাওয়া শত শত মানুষের ভিড়েই ছিল ওই তীর্থযাত্রীদের দলটি। দক্ষিণ-পশ্চিম তিব্বতে অবস্থিত হিমালয়ের এই পর্বতশৃঙ্গকে হিন্দু শাস্ত্রমতে শিবের বাসস্থান হিসেবে ধরা হয়। চিন সীমান্তের দিকে এগতে থাকা এক তীর্থযাত্রী ঘটনার বর্ণনা দিয়ে বলেন, “আমরা ছিলাম ৬০ জনের একটি দল। তিনটি বাসে করে এসেছিলাম এখানে। হঠাৎই নদীর তীরে বিশাল ধোঁয়া দেখতে পাই। ভেবেছিলাম হয়তো কোনও বিস্ফোরণ ঘটেছে। এরপরই কাদা ও বালি-সহ জলের তোড় ধেয়ে এল। চালকের আসনের দিক দিয়ে বেরিয়ে এসে একটা ছোট পাহাড়ের উপরে আশ্রয় নিই সকলে।” আর প্রাণে রক্ষা পাওয়ার পরই তাঁরা জানিয়েছেন, কীভাবে পাহাড়ের গায়ে ভগবান শিবের আদল তাঁদের বুঝিয়ে দিয়েছে, তাঁর আশীর্বাদেই এযাত্রা প্রাণে বেঁচে গিয়েছেন তাঁরা।
প্রসঙ্গত, নেপালে প্রকৃতির রুদ্ররোষে মৃত্যু হয়েছে অন্তত ৫০০ জন মানুষের। নিখোঁজ হাজারেরও বেশি। এদিকে বুধবার ভয়াবহ হড়পা বানের পর শুক্রবার তিব্বতে নতুন করে তৈরি হওয়া একটি হ্রদের বাঁধ ভাঙার খবর সামনে এসেছে। অর্থাৎ বুধের বিপর্যয়ের ধাক্কা সামলে উঠতে না উঠতে ফের নতুন করে হড়পা বানের আশঙ্কায় প্রতিবেশী দেশটি।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘ছাত্র ভোট হবে, সব কলেজে উড়বে গেরুয়া আবির’, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
-
‘টক্সিক’ যশের সঙ্গে যৌনদৃশ্যে ঝড় কিয়ারার! ‘কেমন স্বামী, সামলাতে পারেন না?’, খোঁটা শুনলেন সিদ্ধার্থ
-
মাটির বাড়ি চাপা পড়ে মৃত্যু দাদু-দিদার, প্রাণে বেঁচেও ‘অনাথ’ কিশোরের আর্তনাদ, ‘তখনও বেঁচে ছিল’
-
পরকীয়া নয়, বর্তমানে সম্পর্ক ভাঙার নেপথ্যে নতুন শত্রু! জানাচ্ছে সমীক্ষা
-
ট্রেন বা স্টেশন নোংরা করলে জরিমানা ১০০০ টাকা! আর কোন নিয়মভঙ্গে গুনতে হবে মোটা টাকা?



