Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১ জুলাই ২০২৬
Fixed-Income Investment

স্থির আয়ের বিকল্প খুঁজছেন? হদিশ রইল পাঁচ ‘রত্নে’র

পাঁচটি ফিক্সড-ইনকাম ইনসট্রুমেন্ট অথবা স্থির আয়ের বিকল্প নিয়ে এই প্রতিবেদন। ডিপোজিট এবং বন্ড/ডিবেঞ্চার আজও বহু সাধারণ মানুষের জন্য অপরিহার্য।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০২৬, ১৯:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০২৬, ১৯:০০

options
link
স্থির আয়ের বিকল্প খুঁজছেন? হদিশ রইল পাঁচ ‘রত্নে’র zoom
প্রতীকী ছবি।

স্থির তথা স্থিতিশীল উপার্জনের উৎসের সন্ধানে আছেন? বিনিয়োগকারীদের সুবিধার্থে রইল পাঁচটি ফিক্সড-ইনকাম ইনস্ট্রুমেন্ট তথা স্থির আয়ের বিকল্পের হদিশ। তালিকাবদ্ধ করল টিম সঞ্চয়

পাঁচটি ফিক্সড-ইনকাম ইনসট্রুমেন্ট অথবা স্থির আয়ের বিকল্প নিয়ে এই প্রতিবেদন। ডিপোজিট এবং বন্ড/ডিবেঞ্চার আজও বহু সাধারণ মানুষের জন্য অপরিহার্য। সাবেক আমানতকারীদের জন্য এই জাতীয় বিনিয়োগ খুব ভরসার জায়গা, বিশেষত আজকের অনিশ্চয়তায় ভরা বাজারে। যাঁরা স্টকে বা ইক্যুইটি ফান্ডে পুরো ভরসা রাখতে চান, তাঁদের কথা আলাদা। তবে অনেকের কাছে ডেট তথা ফিক্সড-ইনকাম একেবারেই প্রথম পছন্দ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কনজারভেটিভ ইনভেস্টর, যাঁরা ঝুঁকি চান না, কী চয়েস পাবেন?

  • ব্যাঙ্ক ডিপোজিট
  • কর্পোরেট ডিপোজিট
  • স্মল সেভিংস স্কিম (যা মূলত পোস্ট অফিসের আওতায়)
  • ডিবেঞ্চার তথা বন্ড
  • সক্রিয় ভাবে পরিচালিত প্রকল্প চাইলে ডেট ফান্ড। নানা ধরনের ডেট ফান্ড হয়।

ফিক্সড-ইনকাম চাইলে, কী দেখতে হবে?

প্রধান শর্তের মধ্যে যা না বুঝে সিদ্ধান্ত নেওয়া অনুচিত:

  • রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার
  • মেয়াদ বা টেনিওর/টার্ম
  • ক্রেডিট রেটিং
  • এক্সচেঞ্জে লিস্টেড কি না

প্রথমেই আসা যাক বেসরকারি প্রতিষ্ঠানের কর্পোরেট ডিপোজিট স্কিমে। তিনটে উদাহরণ, কোনও ধরনের পক্ষপাত ছাড়া: Shriram Finance, Bajaj Finance এবং LIC Housing Finance–এই তিন নাম বহুদিন ধরেই আমানতকারীদের মধ্যে নানা কারণে জনপ্রিয়। এই জাতীয় ফিক্সড ডিপোজিট স্কিমে সাধারণত ব্যাঙ্কের তুলনায় সামান্য হলেও বেশি সুদের হার পাওয়া যায়। তবে প্রতিটার ক্ষেত্রে ইন্টারেস্ট রেট আলাদা ভাবে জেনে নিতে হবে।

তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা দরকার। এই ডিপোজিটগুলোর ক্ষেত্রে ব্যাঙ্কের মতো DICGC (Deposit Insurance Credit Guarantee Corporation) পরিচালিত বিমার সুবিধা নেই। ব্যাঙ্ক ডিপোজিটে যদি ডিফল্ট হয়, তাহলে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিমার কভার পাওয়া যাবে।

এ ছাড়াও সংশ্লিষ্ট কোম্পানির ক্রেডিট রেটিং (যেমন AAA বা AA+) ভাল ভাবে যাচাই করা দরকার। উঁচু সুদের লোভে নিম্নমানের রেটিং, এতে বিপদ হতে পারে। এমন আগে একাধিক বার হয়েছে। এমন বিনিয়োগ বেশ ঝুঁকিপূর্ণ বলে গণ্য।

পোস্টাল সেভিংস

অনেক সাধারণ ভারতীয়র জন্য পোস্ট অফিসের স্কিমগুলো খুব গুরুত্বপূর্ণ। ‘সরকারি সুরক্ষা’ এক বড় আকর্ষণ। নিরাপত্তার দিক থেকে এই সব প্রকল্প একেবারে শীর্ষে। দু’টি প্রকল্পের কথা আলাদা ভাবে বলা চলে। Senior Citizens Savings Scheme (SCSS) এবং Sukanya Samriddhi Yojana (SSY)।

SCSS সিনিয়র সিটিজেনদের কাছে বেশ গ্রহণযোগ্য। বর্তমানে এতে ত্রৈমাসিক সুদ পাওয়া যায়, এবং সুদের হার বেশ আকর্ষণীয় বলে মনে করেন অনেকেই। এখানে ৫ বছরের মেয়াদ, এবং নির্দিষ্ট সীমা পর্যন্ত বিনিয়োগের সুযোগ রয়েছে।

আজ মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য SSY অনেক বাবা-মা পছন্দ করেন। এটি এক বিশেষ ধরনের স্কিম, খুঁটিনাটি জেনে নেবেন। সুদের হারও তুলনামূলকভাবে উঁচুর দিকে।

আমাদের মতে ফিক্সড-ইনকাম সিকিউরিটিজে রাজি, এমন বিনিয়োগকারীরা যেন কয়েকটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখেন–

  • বৈচিত্র্য বজায় রাখুন। সব টাকা এক জায়গায় না রেখে, কিছু অংশ কোম্পানি ডিপোজিট ও বাকি অংশ পোস্ট অফিস স্কিমে রাখুন।
  • গোড়াতে ক্রেডিট রেটিং দেখুন। বেসরকারি প্রতিষ্ঠানে বিনিয়োগের আগে রেটিং অবশ্যই যাচাই করা উচিত।
  • লিকুইডিটির ব্যপারটা বুঝুন। কয়েক ধরনের স্কিমে আগাম ভাঙালে জরিমানা হতে পারে। তাই প্রয়োজন অনুযায়ী মেয়াদ বেছে নেবেন।
  • ‘ট্যাক্স ইমপ্যাক্ট’ কেমন? অধিকাংশ সময় আপনার আয় করযোগ্য। তাই ‘পোস্ট-ট্যাক্স রিটার্ন’ বেশ দেখেশুনে হিসাব করুন।
  • সিনিয়রিটির সুবিধা নিন। আপনি কি বয়স্ক বিনিয়োগকারী? তাহলে সামান্য হলেও অতিরিক্ত সুদের সুযোগ কাজে লাগাতে পারেন।

সব মিলিয়ে, স্থির আয়ের এই বিকল্পগুলি আমাদের নিরাপত্তা ও নিয়মিত আয় দেয়। স্থির আয় কত পাব, তা জানা থাকে। নিশ্চিত রিটার্ন দেয়, তা-ও জানি আমরা। তবে ঝুঁকি ও রিটার্নের ভারসাম্য বুঝতে হবে। নিজের লক্ষ্য ও সময়সীমা জানতে হবে, সেই অনুযায়ী সঠিক মিশ্রণ তৈরি করা বুদ্ধিমানের কাজ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.