সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমবার শিরোনামে এসেছিলেন বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রকে (Sambit Patra) মাটি ধরিয়ে। তার পর কংগ্রেসের বহু শীর্ষপদে কাজ করেছেন। দলের টিকিটে ভোটেও লড়েছেন। সেই গৌরব বল্লভও এবার কংগ্রেস (Congress) ছাড়লেন। তাঁর সাফ কথা, ‘সনাতন ধর্ম বিরোধী কোনও স্লোগান তুলতে পারব না।’ দল ছাড়ার কয়েক ঘণ্টা পরই বিজেপিতে যোগ দেন তিনি।
গৌরব বল্লভ (Gaurav Vallabh) কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র ছিলেন। বৃহস্পতিবার দলের সমস্ত পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিলেন। মল্লিকার্জুন খাড়গেকে লেখা চিঠিতে তিনি বলছেন,”আজ আমি ব্যাথিত, দুঃখিত। অনেক কথা বলার ছিল। আমার সংস্কার আমাকে বাধা দিচ্ছে। কিন্তু সত্যগোপন করা অনুচিত।” তাঁর বক্তব্য,”আমি রাজনীতিতে এসেছিলাম মানুষের কথা বলতে। কিন্তু দল এখন যে দিশাহীনতার দিকে এগিয়ে যাচ্ছে, তাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি না।”
[আরও পড়ুন: মাটি খুঁড়তেই মুঘল আমলের রুপোর মুদ্রা! সংগ্রহ করতে হুড়োহুড়ি গ্রামবাসীদের]
সদ্য ইস্তফা দেওয়া কংগ্রেস নেতার অভিযোগ, কংগ্রেস সনাতন ধর্ম বিরোধী আচরণ করছে। তিনি বলছেন, “আমি সনাতন ধর্মে বিশ্বাসী। সনাতন বিরোধী স্লোগান তুলতে পারি না। দেশের সম্পদ সৃষ্টিকারীদের গালি দিতে পারি না। তাই আমি কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা দিছি।”
[আরও পড়ুন: বিষ্ণুপ্রসাদ ও জন বার্লা ‘কাঁটায়’ বিদ্ধ বিজেপি! কাল মোদির সভায় যাবেন মন্ত্রী?]
গৌরব অর্থনীতির অধ্যাপক ছিলেন। কংগ্রেসের হাত ধরেই তাঁর রাজনীতিতে আগমন। এর আগে কংগ্রেসের টিকিটে ঝাড়খণ্ডের জামশেদপুর এবং রাজস্থানের উদয়পুরে ভোটে লড়েছেন তিনি। দুবারই হেরেছেন। এবার বিজেপিতে নিজের ভাগ্য পরীক্ষা করবেন গৌরব।
সর্বশেষ খবর
-
৪৮ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প! ধ্বংসপুরী ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩
-
‘ক্রিকেটীয় বোধের ধারপাশ দিয়ে যায়নি’, উইকেট ছুড়ে দেওয়ায় পন্থকে তুলোধোনায় প্রাক্তন ক্রিকেটার
-
স্লিপার সেল তৈরির ছক! তপসিয়া থেকে গ্রেপ্তার আইএসআই এজেন্ট রানার সহযোগী ইমরান
-
মন্দারমণির পর ইসকনে সানি লিওন, ওড়নায় মাথা ঢেকে ভগবানের আরাধনায় ‘বেবি ডল’
-
সন্ধ্যা নামলেই গা ছমছম! কাঁকসার ২ স্বাস্থ্যকেন্দ্র যেন ভূতের বাংলো, পরিষেবাও তথৈবচ