মমতার অভিযোগের জবাব কমিশনের
'SIR-এ হস্তক্ষেপ বরদাস্ত নয়, আইন ভাঙলে কড়া পদক্ষেপ' মমতার অভিযোগের জবাব দিল নির্বাচন কমিশন। কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনারকে প্রকাশ্যে ভয় দেখাচ্ছে তৃণমূল কংগ্রেসের বিধায়করা। ইআরও (এসডিও/বিডিও)-দের অফিসে হামলা চালানো হচ্ছে। কমিনের সঙ্গে আলোচনা না করেই ৩ জন রোল অবজার্ভারকে বদল করেছে পশ্চিমবঙ্গ সরকার।
কমিশনকে মিথ্যেবাদী তোপ মমতার
কমিশনকে 'মিথ্যেবাদী, উদ্ধত' তোপ মমতার।আমার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, ব্যানার্জী লিখলে ডাকবে? মেয়েদের বিয়ের পর পদবি বদলে যায়। পদবি, বানান বিভ্রাটে অযথা হয়রানি। আগে কতজন হাসপাতালে জন্মাত? আমি এত বছর রাজনীতি করেছি, এমন কমিশন দেখিনি।
নির্বাচন সদনে মমতা, শুরু বৈঠক
কালো পোশাক গায়ে নির্বাচন সদনে ঢুকলেম মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে অভিযেক বন্দ্যোপাধ্যায়। জ্ঞানেশ কুমারের সঙ্গে শুরু বৈঠক।
Led by Smt. @MamataOfficial and Shri @abhishekaitc, our delegation, accompanied by victims of the brutal SIR process, reached the Office of the Chief Election Commissioner to expose a fundamentally broken, biased, and coercive exercise that has inflicted untold misery on ordinary… pic.twitter.com/EQDPfMzDUK
— All India Trinamool Congress (@AITCofficial) February 2, 2026
সপ্তমে সংঘাত
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করতে দিল্লি গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে SIR ক্ষতিগ্রস্তদের একাংশ। তাঁরা রয়েছেন বঙ্গভবনে। সোমবার সকালে আচমকাই চাণক্যপুরী ও হেইলি রোডের বঙ্গভবন ঘিরে ফেলে দিল্লি পুলিশ। অভিযোগ, বঙ্গভবনের ঘরে ঘরে তল্লাশিও চালানো হয়। জানতে পেরেই কার্যত ‘এক কাপড়ে’ বাসভবন থেকে বেরিয়ে বঙ্গভবনের সামনে হাজির হন মমতা। দিল্লি পুলিশের আচরণের প্রতিবাদে গর্জে ওঠেন তিনি। গোটা ঘটনার নেপথ্যে অমিত শাহকে কাঠগড়ায় তুলে একরাশ ক্ষোভ উগরে দেন। মমতার রণংদেহী মেজাজে ব্যর্থ ‘শাহী ষড়যন্ত্র’। অবশেষে বঙ্গভবন ছাড়ে দিল্লি পুলিশ।
কালো পোশাকে প্রতীকী প্রতিবাদ
বিশেষ নিবিড় সমীক্ষা তথা এসআইআর সংঘাত চরমে। সোমবার রাজধানী দিল্লিতে প্রতিবাদে শামিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কালো পোশাক পরে জাতীয় নির্বাচন কমিশনে পৌঁছলেন মমতা। সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ অনেকে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের দপ্তরে ৩ মৃত বিএলওদের পরিবার এবং এসআইআর আতঙ্কে মৃত ৮ ব্যক্তির পরিজনদেরও নিয়ে গিয়েছেন মমতা।
নির্বাচন কমিশনের পথে মমতা
এসআইআর নিয়ে বাংলার তৃণমূল সরকার ও নির্বাচন কমিশনের সংঘাত চরমে উঠেছে। কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছেন তিনি। এসবের মাঝে সোমবার বিকেলে প্রতিবাদ স্বরূপ কালোপোশাকে দিল্লিতে মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারের দপ্তরে উদ্দেশে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন ও এসআইআর ‘আতঙ্কে’ নিহতদের পরিবারের সদস্যরা। অভিষেক ও কল্যাণের পরনেও কালো পোশাক। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়েছে আইনের বই।