Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ৪ জুলাই ২০২৬
Union Budget 2026

‘ভবিষ্যতের ভারত’ গড়তে ১২ লক্ষ কোটি টাকা বরাদ্দ করলেন নির্মলা, স্বাস্থ্যক্ষেত্রে বড় ঘোষণা

Advertisement
এক নজরে
১২:৪৩ সর্বশেষ
ক্যানসার ওযুধের দাম কমছে
১২:৩৭
বিদেশ থেকে পণ্য আমদানি সস্তা
১২:৩১
ভবিষ্যতের ভারত গড়তে বরাদ্দ
১২:২২
ভারত বিস্তার এবং শি-মার্ট
১২:১৪
বাজেট ঘাটতি ৪.৩ শতাংশ
১২:০৭
রাজ্যগুলির জন্য বরাদ্দ ১.৪ লক্ষ কোটি টাকা
১২:০৭
১ এপ্রিল থেকে লাগু হচ্ছে নতুন আয়কর আইন
১২:০৩
দুর্গাপুরে শিল্প করিডর
১১:৫৬
আর্থিক ক্ষতিপূরণে আর দিতে হবে না আয়কর
১১:৫২
স্বাস্থ্যক্ষেত্রে বড় ঘোষণা
১১:৪৩
বোকা মানুষের চাকরি খবে 'বুদ্ধিমান' যন্ত্র
১১:৩৯
কন্টেন্ট ক্রিয়েটরদের বরাদ্দ
১১:৩৭
দেশজুড়ে অ্যাকাডেমিক জোন
১১:২৪
ডানকুনি থেকে সুরাট পর্যন্ত ফ্রেট করিডর
১১:১০
জি রাম জি বিতর্কের জবাব বাজেটে!
১১:১০
আত্মনির্ভর ভারতে জোর
১১:০৬
পরিকাঠামো উন্নয়নে নজর
১১:০৩
বাজেট পেশ নির্মলার
১০:৫৬
সংসদে অভিষেক
১০:৩৭
সংসদে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
১০:২৩
বাজেটের জন্য খোলা শেয়ার বাজার
১০:২৩
নজরকাড়া নির্মলার শাড়ি
১০:২৩
কী বলছে সমাজবাদী পার্টি
১০:২৩
সোনা-রুপোর দামে পতন
০৯:৫৯
নির্মলাকে দই-চিনি খাওয়ালেন রাষ্ট্রপতি
০৯:৫৯
শিক্ষা-স্বাস্থ্য-কর্মসংস্থান! আজ প্রত্যাশার বাজেট
সংসদে বাজেট ভাষণ নির্মলার। ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৬, ১৪:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৬, ১৪:৪৬

options
link
Advertisement
সরাসরি
শেষ আপডেট: ১২:৪৩

ক্যানসার ওযুধের দাম কমছে

ক্যানসার আক্রান্তদের কথা মাথায় রেখে ১৭টি জীবনদায়ী ওযুধে আমদানি শুল্ক হ্রাস। তাছাড়া, ৭ বিরল রোগের ক্ষেত্রে ব্যক্তিগত পর্যায়ে ওযুধ এবং পথ্য আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা।

শেষ আপডেট: ১২:৩৭

বিদেশ থেকে পণ্য আমদানি সস্তা

ব্যক্তিগত ব্যবহারের জন্য বিদেশি পণ্যের আমদানি সস্তা হচ্ছে। ২০ শতাংশ থেকে কমিয়ে আমদানি শুল্ক ১০ শতাংশ করার প্রস্তাব নির্মলার।

Advertisement
শেষ আপডেট: ১২:৩১

ভবিষ্যতের ভারত গড়তে বরাদ্দ

ভবিষ্যতের ভারত গড়তে মূলধনী খাতে বিরাট বরাদ্দ। ২০২৬-২৭ অর্থবর্ষে বরাদ্দ ১২.২ লক্ষ কোটি। বিশেষ, করে নজর দেওয়া হয়েছে টায়ার-৩ এবং টায়ার-৩ শহরগুলোত যেথানে জনসংখ্যা ৫ লক্ষের বেশি।

শেষ আপডেট: ১২:২২

ভারত বিস্তার এবং শি-মার্ট

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে দেশজুড়ে হবে ১ হাজার ক্লিনিকাল ট্রায়াল সাইট। গোষ্ঠী চালিত শি-মার্ট বিপণী তৈরির প্রস্তাব। কৃষিক্ষেত্রের কথা মাথায় রেখে এআই টুল ব্যবহারে ভারত বিস্তার ঘোষণা করলেন অর্থমন্ত্রী।

শেষ আপডেট: ১২:১৪

বাজেট ঘাটতি ৪.৩ শতাংশ

বাজেট ঘাটতি জিডিপির ৪.৩ শতাংশ হবে বলে বাজেটে জানালেন নির্মলা। পাশাপাশি, পরিকাঠামো নির্মাণে খরচ বাড়াচ্ছে সরকার বলেও জানান তিনি।

শেষ আপডেট: ১২:০৭

রাজ্যগুলির জন্য বরাদ্দ ১.৪ লক্ষ কোটি টাকা

১৬তম ফিনান্স কমিশনের প্রস্তাবে মান্যতা। মোট আয়ের ৪১ শতাংশ ফিরিয়ে দেওয়া হবে রাজ্যগুলিকেই। ২০২৬-২৭ অর্থবর্ষে রাজ্যগুলির জন্য বরাদ্দ ১.৪ লক্ষ কোটি টাকা।

শেষ আপডেট: ১২:০৭

১ এপ্রিল থেকে লাগু হচ্ছে নতুন আয়কর আইন

১ এপ্রিল থেকে লাগু হচ্ছে নতুন আয়কর আইন। কর পরিকাঠামো আরও সহজ করতে একাধিক ঘোষণা অর্থমন্ত্রীর। লগ্নিতে আগ্রহ বাড়াতে করদাতাদের জন্য ১৫জি এবং ১৫ এইচ নিয়ে বড় ঘোষণা। একাধিক সংস্থায় যাঁরা লগ্নি করেছেন তাঁরা সরাসরি সংস্থা থেকে সংসাপত্র নিতে পারবেন।

শেষ আপডেট: ১২:০৩

দুর্গাপুরে শিল্প করিডর

বাংলার জন্য আরও একটি বড় ঘোষণা। দুর্গাপুরে শিল্প করিডর গড়ে তোলার প্রস্তাবের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

শেষ আপডেট: ১১:৫৬

আর্থিক ক্ষতিপূরণে আর দিতে হবে না আয়কর

গাড়ি দুর্ঘটনা জনিত মামলায় ভুক্তভোগী যে আর্থিক ক্ষতিপূরণ পাবেন সেটায় আর দিতে হবে না কর। বড় ঘোষণা নির্মলা সীতারমণের। শুধু তাই নয়, আইটি রিটার্ন জমা দেওয়ার সময়সীমাও বাড়ল। এবার স্বল্প জরিমানায় ৩১ মার্চ পর্যন্ত রিটার্ন রিভাইজ করা যাবে। আগে ডেডলাইন ছিল ৩১ ডিসেম্বর।

শেষ আপডেট: ১১:৫২

স্বাস্থ্যক্ষেত্রে বড় ঘোষণা

স্বাস্থ্যক্ষেত্রে বড় ঘোষণা অর্থমন্ত্রী নির্মলার। তিনটি নতুন অল ইন্ডিয়া আয়ুর্বেদ ইন্সটিটিউট ঘোষণা। আয়ুষ ফার্মাসি ও ল্যাবগুলোর আধুনিকীকরণ। জামনগরে প্রথাগত মেডিসিন সেন্টারের আধুনিকীকরণ।

শেষ আপডেট: ১১:৪৩

বোকা মানুষের চাকরি খবে 'বুদ্ধিমান' যন্ত্র

চাকরিক্ষেত্রে এবং কর্মসংস্থানে কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) কী প্রভাব ফেলছে বা ফেলতে চলছে, তা বুঝতে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি তৈরি করা হচ্ছে। বাজেটে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা।

শেষ আপডেট: ১১:৩৯

কন্টেন্ট ক্রিয়েটরদের বরাদ্দ

কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ১০ হাজার কোটির বিশেষ বরাদ্দ অর্থমন্ত্রী নির্মলার। সংসদে নজির গড়ে জেন-জি-দের উৎসাহ দিল সরকার বলেই মত বিশ্লেষকদের।

শেষ আপডেট: ১১:৩৭

দেশজুড়ে অ্যাকাডেমিক জোন

দেশজুড়ে অ্যাকাডেমিক জোন গড়ার ঘোষণা নির্মলার। নারীশিক্ষায় বিশেষ জোর।

শেষ আপডেট: ১১:২৪

ডানকুনি থেকে সুরাট পর্যন্ত ফ্রেট করিডর

ডানকুনি থেকে সুরাট পর্যন্ত ফ্রেট করিডর, ভোটমুখী বাংলার বঞ্চনার ক্ষতে মলম। বারাণসী-শিলিগুড়ি হাইস্পিড রেল করিডর। দেশজুড়ে সাতটি হাইস্পিড রেল করিডর।

শেষ আপডেট: ১১:১০

জি রাম জি বিতর্কের জবাব বাজেটে!

মহাত্মা গান্ধীর নামে বস্ত্র প্রকল্পের প্রস্তাব নির্মলার। বস্ত্র প্রকল্পটির নাম, মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ প্রকল্প। মনে করা হচ্ছে, ১০০ দিনের কাজের নাম পরিবর্তনে যে বিতর্ক তৈরি হয়েছে তারই জবাব দিয়েছেন নির্মলা।

শেষ আপডেট: ১১:১০

আত্মনির্ভর ভারতে জোর

নবমবার অর্থমন্ত্রী হিসেবে বাজেট ভাষণে আত্মনির্ভর ভারতে জোর নির্মলার। তিনি বলেন, আত্মনির্ভর ভারত গড়ার উদ্দেশ্যে আমরা অভ্যন্তরীণ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করেছি। শক্তি উৎপাদনে জোর দিয়েছি। পাশাপাশি, আমদানি নির্ভরতা কমিয়েছি। এর ফলে প্রায় ৭ শতাংশ আর্থিক বৃদ্ধির হার ছুঁয়েছি আমরা। MSME সেক্টরের জন্য ১০ হাজার কোটি বরাদ্দ। আত্মনির্ভর ভারত প্রকল্পে ২ হাজার কোটি।

শেষ আপডেট: ১১:০৬

পরিকাঠামো উন্নয়নে নজর

নির্মলার বক্তব্য, পরিকাঠামো উন্নয়নে নজর দেওয়া হয়েছে। ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করে তিনি আরও বলেন, আমরা এখন অনেক কম আমদানি নির্ভর। কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে। আমাদের সংকল্প গরিব ভারতীয়দের প্রতি দায়বদ্ধতা। সাধারণ মানুষদের প্রত্যাশা পূরণ করতে হবে। সকলের জন্য বিকাশ করতে হবে।

শেষ আপডেট: ১১:০৩

বাজেট পেশ নির্মলার

সংসদে বাজেট ভাষণ শুরু করলেন নির্মলা সীতারমণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন, এটা বিকশিত ভারতের বাজেট। এদিন, সাধারণ মানুষকে ধন্যবাদ জানান নির্মলা। মানুষ পাশে ছিল তাই আজ বিশ্বের অন্যতম বড় অর্থনীতি ভারত।

শেষ আপডেট: ১০:৫৬

সংসদে অভিষেক

সংসদে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রত্যাশা কী? প্রশ্নের উত্তরে ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, আগে বাজেট ভাষণ শুনি তারপর প্রত্যাশাপূরণ হল কি না, তা নিয়ে কথা বলব।

শেষ আপডেট: ১০:৩৭

সংসদে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বাজেট ভাষণ। তার আগেই সংসদে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথামাফিক মন্ত্রিসভার বৈঠকে নির্মলার বাজেট পেল সবুজ সংকেত।

শেষ আপডেট: ১০:২৩

বাজেটের জন্য খোলা শেয়ার বাজার

সাধারণ বাজেটের জন্য রবিবার হলেও আজ খোলা খাকছে শেয়ার বাজার। লগ্নিকারীদের সুবিধা দিতেই এই সিদ্ধান্ত দালাল স্ট্রিটে।

শেষ আপডেট: ১০:২৩

নজরকাড়া নির্মলার শাড়ি

এবার নবমবার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এদিন কী শাড়ি পরবেন তিনি, সেদিকে নজর ছিল সকলের। রবিবার সকালে কর্তব্য ভবনের বাইরে লাল মোড়কে থাকা গুরুত্বপূর্ণ নথি সম্বলিত ট্যাবলেট হাতে ছবি তুলতে দেখা যায় তাঁকে। তামিলনাড়ুর তাঁত ঐতিহ্যকে সম্মান জানাতে হাতে বোনা কাঞ্জিভরম সিল্ক শাড়ি পরেছেন নির্মলা। চলতি বছরেই তামিলনাড়ুতে নির্বাচন। মনে করা হচ্ছে, সম্ভবত সে কারণেই কাঞ্জিভরম শাড়ি বেছে নিয়েছেন নির্মলা।

শেষ আপডেট: ১০:২৩

কী বলছে সমাজবাদী পার্টি

দলের সুপ্রিমো অখিলেশ যাদবের কথায়, এই সরকার থেকেই আমাদের কোনও প্রত্যাশা নেই। তাহলে বাজেট থেকে আর কী আশা করব।

শেষ আপডেট: ১০:২৩

সোনা-রুপোর দামে পতন

বাজেট ঘোষণার আগে সোনা-রুপোর দামে পতন। প্রায় ৯ শতাংশর ধাক্কা। প্রফিট বুকিং এবং মুনাফাখোরদের বিক্রির হিড়িকই কারণ বলে মত বিশ্লেষকদের।

শেষ আপডেট: ০৯:৫৯

নির্মলাকে দই-চিনি খাওয়ালেন রাষ্ট্রপতি

নিয়মমাফিক অর্থ মন্ত্রক থেকে রাষ্ট্রপতি ভবনের উদ্দেশে রওনা হন সীতারমণ। সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন তিনি। প্রথা মাফিক নির্মলাকে দই-চিনি খাওয়ালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অন্যদিকে, জিএসটি সংগ্রহে রেকর্ড বৃদ্ধি হয়েছে বলে জানিয়েছে সরকার। জানুয়ারি ২০২৬-এ ১ লক্ষ ৯৩ হাজার কোটি টাকার জিএসটি এসেছে কোষাগারে। গত বছরের একইসময়ের তুলনায় যা ৬.২ শতাংশ বেশি।

নির্মলাকে দই-চিনি খাওয়ালেন রাষ্ট্রপতি
নির্মলাকে দই-চিনি খাওয়ালেন রাষ্ট্রপতি মুর্মু। ছবি: পিটিআই
শেষ আপডেট: ০৯:৫৯

শিক্ষা-স্বাস্থ্য-কর্মসংস্থান! আজ প্রত্যাশার বাজেট

শিক্ষা-স্বাস্থ্য-কর্মস্ংস্থান! আজ রবিবার প্রত্যাশার বাজেট। অর্থমন্ত্রী হিসেবে নবমবার সংসদে বাজেট পেশ করবেন নির্মলা সীতারমণ। শিক্ষা-স্বাস্থ্য-কর্মসংস্থানের মতো ইস্যুতে প্রত্যাশা পুরণ হবে কি ! শ্লথ অর্থনীতিকে চাহিদা বাড়ানোর দাওয়াই কি দিতে পারবেন নির্মলা, মিলবে উত্তর।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.