সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগ্রার তথ্যপ্রযুক্তি কর্মী মানব শর্মার মৃত্যুতে চাঞ্চল্যকর মোড়! একটি ভিডিওতে তাঁর স্ত্রী নিকিতা জানিয়েছেন, বিয়ের আগে তাঁর সঙ্গে অভিষেক নামের একটি ছেলের সম্পর্ক ছিল। তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কেও জড়িয়েছেন। বিয়ে বাঁচাতে মানবকে তিনি এই কথা জানাননি বলে দাবি করেছেন। সঙ্গে জানিয়েছেন, তিনি কিছু করলে তার জন্য কেউ দায়ী থাকবেন না। (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)।
২৪ ফেব্রুয়ারি আগ্রার বাসিন্দা মানবের দেহ উদ্ধার হয়। প্রথম থেকেই অভিযোগ ওঠে তাঁর স্ত্রী নিকিতা শর্মার বিবাহবর্হিভূত সম্পর্ক ও স্ত্রীর হেনস্তার কারণে যুবক আত্মঘাতী হয়েছেন। কিন্তু সেই অভিযোগ প্রথমে অস্বীকার করছিলেন নিকিতা। সম্প্রতি, একটি ভিডিওতে তিনি বলেছেন, ” আমি জানি আমি অনের ভুল করেছি। মানবকে মিথ্যা বলেছি। যা কিছু করেছি সবটাই আমাদের বিয়েকে বাঁচাতে। মানব কোনও দিন আমার উপর কোনও অত্যাচার করেনি।” তিনি আরও বলেন, “অভিষেকের সঙ্গে আমার শারীরিক সম্পর্ক ছিল। ও বারবার আমার সম্পর্কে জানতে চাইলেওে আমার অতীত জীবনের কথা বলেনি।”
নিকিতা আরও জানিয়েছেন, বিয়ের আগের ঘটনা ভুলে মানবের সঙ্গে থাকতে চেয়েছিলেন। তিনি বলেন, “আমি মানবকে সবকিছুই বলেছিলাম। তবে বিয়ের আগের সম্পর্কের কথা বলিনি। ওর বাড়ির লোক অনেক ভালো ।” এরপরই তিনি যোগ করেন, “আমি যদি নিজের সঙ্গে কিছু করে নিই, তাহলে তার জন্য কেউ দায়ী থাকবে না।”
সর্বশেষ খবর
-
কাঁচামালের তীব্র সংকট! নৈহাটির জুটমিলে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’, বিপাকে হাজার শ্রমিক
-
হাদি হত্যা নিয়ে মমতার বক্তব্য ‘পলিটিক্যাল স্টান্টবাজি’! গুরুত্ব দিতে নারাজ তারেকের সরকার
-
ডিমের ভয়! আলাদত চত্বরে লুঙ্গি তুলে দৌড় ধৃত তৃণমূল নেতার
-
তৃণমূলের বিরুদ্ধে গান গাওয়ায় প্রাণনাশের হুমকি! উদয়নের বিরুদ্ধে মামলা দায়ের শিল্পীর
-
মেয়র পদের পর খেলার মাঠও ছাড়ছেন ফিরহাদ, ইস্তফা ভলিবল সংস্থার প্রেসিডেন্ট পদ থেকে