Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২৯ আগস্ট ২০২৬

হস্তশিল্প দিবস উদযাপিত হোক বিশেষ উৎসাহ ও উদ্দীপনায়, সোশাল মিডিয়ায় আহ্বান মোদির

ফের ইনস্টাগ্রামে উপস্থিত মোদি। সকলকে জানালেন ‘ফ্রেন্ডশিপ ডে’-র মতোই মেতে ওঠার আর্জি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৭, ২০২৬, ০০:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৭, ২০২৬, ০০:০১

options
link
হস্তশিল্প দিবস উদযাপিত হোক বিশেষ উৎসাহ ও উদ্দীপনায়, সোশাল মিডিয়ায় আহ্বান মোদির zoom
ছবি: প্রধানমন্ত্রীর সোশাল মিডিয়া থেকে।
Advertisement

আগামিকাল, ৭ আগস্ট জাতীয় হস্তশিল্প দিবস। তারই প্রাক্কালে সোশাল মিডিয়ায় উপস্থিত হয়ে সকলকে দিনটি বিশেষ উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে উদযাপন করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিডিওতে তিনি বলেছেন, মানুষ যেমন উৎসাহের সঙ্গে ফ্রেন্ডশিপ ব্যান্ড বিনিময় করে এবং প্রিয়জনদের সঙ্গে তাঁদের বন্ধন উদযাপন করে, ঠিক তেমনই এবার দেশের সমৃদ্ধ তাঁতশিল্পের ঐতিহ্যকেও সম্মান জানাতে তাঁদের একত্রিত হওয়া উচিত। তিনি নাগরিকদের তাঁতজাত পণ্য কিনতে ও পরিধান করতে উৎসাহিত করে বলেন যে, প্রতিটি কেনাকাটা দেশের শতবর্ষীয় সাংস্কৃতিক ঐতিহ্যকে রক্ষা করার পাশাপাশি লক্ষ লক্ষ তাঁতির জীবিকাকেও মজবুত করবে।

এদিন সোশাল মিডিয়ায় পোস্ট করা ওই ভিডিওয় মোদি সকলকে মনে করিয়ে দেন, কীভাবে ১৯০৫ সালে এই দিনে শুরু হয় ‘স্বদেশি আন্দোলন’! সেই লড়াই কেমন করে গোটা দেশ ও দেশের মানুষকে একসুতোয় বেঁধেছিল, সেই কথা বলার পাশাপাশি মোদি বলেন, এই দিনটি দেশের তাঁতিদের সম্মান জানানোর এক দারুণ সুযোগ। জানান, খুব ছোট কোনও বাসস্থানের ভিতরে বসেই এই শিল্পীরা নিরলস প্রচেষ্টায় বুনে চলেন বিচিত্র ও অসাধারণ সুতি ও রেশমি কাপড়। 

Advertisement

দেশবাসীকে অন্তত একটি হলেও হস্তশিল্পজাত বা তাঁতের তৈরি পণ্য কেনার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। কেবল কেনাই নয়, সেই সঙ্গে পণ্যটির ছোট ভিডিও-ও সোশাল মিডিয়ায় পোস্ট করার আর্জি তাঁর। অন্যান্যদেরও এই শিল্পের প্রতি আগ্রহী করে তুলতেই এমন করার অনুরোধ করেছেন তিনি। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.