ভজন, ধর্মীয় আলোচনা বা গীতা পাঠ নয়। মায়ের শ্রাদ্ধের অনুষ্ঠানে চটুল ‘লন্ডা ডান্স’ আয়োজনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।
ঘটনাটি বিহারের (Bihar) বেগুসরাই জেলার। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১৯ মে শিবনগর গ্রামের বাসিন্দা জানকী দেবী ওরফে ময়না দেবীর মৃত্যু হয়। ৩০ মে পরিবারের তরফে শ্রাদ্ধ এবং শোকসভার আয়োজন করা হয়েছিল। কিন্তু অভিযোগ, মৃতার পুত্র মহারানা প্রতাপ পাসওয়ান প্রচলিত ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের পরিবর্তে নর্তকীদের ডেকে আনেন। এরপর মঞ্চ বেঁধে রাতভর সেখানে চলে চটুল ‘লন্ডা ডান্স’।
আরও পড়ুন:
बेगूसराय में मां के श्राद्ध में कराया लौंडा नाच pic.twitter.com/jsaTyU3UCq
— आजाद भारत का आजाद नागरिक (@AnathNagrik) June 1, 2026
ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, শ্রাদ্ধের অনুষ্ঠান উপলক্ষে একটি বিরাট মঞ্চ বাঁধা হয়েছে। সেখানে টাঙানো রয়েছে প্রয়াত ওই মহিলার ছবি। তার সামনেই সাউন্ড বক্সে তারস্বরে বাজছে গান। মঞ্চের উপর নৃত্যপরিবেশন করছেন নর্তকীরা। তাঁদের সঙ্গে পা মিলিয়েছেন পরিবারের সদস্যরাও। চারদিকে যেন আনন্দের মেজাজ। ভিডিওটি সমাজমাধ্যমে ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘বাঁচতে পারবে না’, বিয়ে ভাঙার কথা বলতেই সিয়াকে হুমকি কেতনের! হবু স্বামী খুনে বিস্ফোরক তথ্য
-
‘এক গ্লাস বিয়ার পান করুন’, জার্মানিকে হারিয়ে আবেগে ভাসছেন ইকুয়েডর কোচ
-
‘ফাঁসাবে জানলে ওর কেচ্ছা আগেই…’, চ্যাট বিতর্কে প্রাক্তনকে পালটা ইনফ্লুয়েন্সর গৌরবের, কী বলছেন স্ত্রী?
-
‘ভুল করেছি, প্রায়শ্চিত্ত করতে হবে’, তৃণমূল ছাড়লেন তারাতলা বিপর্যয়ে ব্যথিত প্রাক্তন কাউন্সিলর
-
হরমুজে পণ্যবাহী জাহাজে বড়সড় হামলা! শান্তি আলোচনার মাঝেই সিঙ্গাপুরের নৌযান ধ্বংস ইরানের