Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Mohan Bhagwat

প্রস্তুতির অভাবে বিশ্বগুরু হতে পারছে না ভারত! বলছেন আরএসএস প্রধান, বার্তা কাকে?

যেখানে বিজেপি নেতারা দিনরাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই বিশ্বগুরু বলে প্রচার করছেন, সেখানে সংঘ বলছে এখনও ভারত বিশ্বগুরু হওয়ার জন্য প্রস্তুতই হতে পারেনি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৫, ২০২৬, ১৬:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৫, ২০২৬, ১৬:১৬

options
link
প্রস্তুতির অভাবে বিশ্বগুরু হতে পারছে না ভারত! বলছেন আরএসএস প্রধান, বার্তা কাকে? zoom
মোহন ভাগবত। ফাইল ছবি।

মোদি জমানায় ভারতের সবচেয়ে বড় সাফল্য বিশ্বজুড়ে সম্মানবৃদ্ধি। অন্তত বিজেপি সমর্থকদের এমনটাই দাবি। সেই দাবি অনেকাংশে যে সত্যি তার প্রমাণও রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে দেশেই যান-সে দেশেই সমাদৃত হন, সম্মানও পান। তাতেই বিজেপি সমর্থকরা দেশকে ‘বিশ্বগুরু’ বলে দাবি করা শুরু করেছেন ইদানিং। যদিও আরএসএস এখনও ভারতকে বিশ্বগুরু বলে ভাবতে নারাজ। বরং, সংঘ মনে করছে প্রস্তুতির অভাবেই ভারত বিশ্বগুরু হতে পারছে না।

আরএসএস প্রধানের বক্তব্য, “ভারতের সময় এসেছে। আজ যুদ্ধবিধ্বস্ত বিশ্বের সব সমস্যার, সব সংকটের সমাধান ভারত করে দিতে পারে। কিন্তু প্রস্তুতির অভাবে আমরা বিশ্বগুরু হতে পারছি না।” নাগপুরে সংঘসেবকদের প্রশিক্ষণ শিবিরে মোহন ভাগবত (Mohan Bhagwat) বলছিলেন, “ভারত বিশ্বগুরু হবে। ভারতকে আমরা বিশ্বগুরু বানাবই। এটা বহুদিন ধরেই বলে আসছি। কিন্তু প্রস্তুতির অভাব আমাদের আটকে দিচ্ছে।”

Advertisement

সংঘপ্রধানের সাফ কথা, “আমাদের আরও শক্তিশালী হতে হবে। এটা অস্বীকার করার কোনও উপায় নেই, যে বিশ্ব সেই দেশকেই সম্মান করে, যে দেশের শক্তি বেশি।” মোহন ভাগবতের কথায়, “ভারত সত্যি কথা বলে, কিন্তু শুধু সত্যি কথা বলাটাই যথেষ্ট নয়। সত্যি বা ঠিকটা যে সবাই গ্রহণ করবে, তেমন কোনও মানে নেই। শক্তিশালী হলে তবেই অন্য দেশগুলি সম্মান দেবে। আজ গোটা বিশ্ব নতুন পথের সন্ধানে। সেই পথের সন্ধান একমাত্র ভারতই দিতে পারে। কিন্তু সেটার জন্য আরও প্রস্তুতি নিতে হবে। আরও শক্তিশালী হতে হবে।”

এখন প্রশ্ন হল, আরএসএস প্রধানের এই বার্তা কার উদ্দেশে? যেখানে বিজেপি নেতারা দিনরাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই বিশ্বগুরু বলে প্রচার করছেন, সেখানে সংঘ বলছে এখনও ভারত বিশ্বগুরু হওয়ার জন্য প্রস্তুতই হতে পারেনি। তাহলে কোথাও গিয়ে সংঘ আর বিজেপির মধ্যে দ্বিমত প্রকাশ্যে চলে আসছে না তো?

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.