ব্যাগ এবং টিকিট পরীক্ষার নামে এক কোরিয়ান তরুণীকে শ্লীলতাহানির (Korean Woman Harassed) অভিযোগ উঠল এক বিমানকর্মীর বিরুদ্ধে। সম্প্রতি চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু (Bengaluru) বিমানবন্দরে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তরুণীর নাম কিম সুং কিউং। কয়েক সপ্তাহ আগে তিনি কোরিয়া থেকে ভারতে ঘুরতে এসেছিলেন। গত সোমবার দেশে ফিরে যাওয়ার জন্য বেঙ্গালুরু বিমানবন্দর থেকে তাঁর বিমান ছিল। অভিযোগ, ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর তিনি যখন টার্মিনালের দিকে এগোচ্ছিলেন, তখন মহাম্মদ আফফান নামে এক বিমানকর্মী তরুণীর পথ আটকান। কিমের কাছ থেকে বিমানের টিকিট দেখতে চান তিনি। তরুণীর অভিযোগ, ওই বিমানকর্মী দাবি করেন, তরুণীর চেক-ইন ব্যাগে কিছু সমস্যা রয়েছে।সেখান থেকে শব্দ আসছে। এরপরই আফফান তরুণীকে আলাদা করে তল্লাশির জন্য মহিলা শৌচাগারে নিয়ে যান। অভিযোগ, কিম একাধিকবার আপত্তি জানানো সত্ত্বেও আফফান তাঁকে অশালীনভাবে স্পর্শ করেন। তরুণী প্রতিরোধ করলে অভিযুক্ত না কি তাঁকে জড়িয়ে ধরেন এবং ধন্যবাদ বলে সেখান থেকে বেরিয়ে যান।
আরও পড়ুন:
এই ঘটনার পর কিম তড়িঘড়ি বিষয়টি বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের জানান। সঙ্গে সঙ্গে আটক করা হয় অভিযুক্তকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। খতিয়ে দেখা হয় বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ। তরুণীর অভিযোগের ভিত্তিতেই আফফানকে গ্রেপ্তার করে পুলিশ। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?