সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝআকাশে বিমানসেবিকাকে যৌন হেনস্তার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। গত শুক্রবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হায়দরাবাদগামী এয়ার ইন্ডিয়ার বিমানে। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত ওই যুবককে। ধৃতের নাম বেনইয়াম নাজার। তিনি কেরলের বাসিন্দা। পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার।
জানা গিয়েছে, গত শুক্রবার বিমানটি দুবাই থেকে হায়দরাবাদের উদ্দেশে রওনা দিয়েছিল। সেই উড়ানেই ছিলেন নাজার। অভিযোগ, মদ্যপ অবস্থায় তিনি এক বিমানসেবিকার সঙ্গে আশালীন আচরণ করেন এবং তাঁকে হেনস্তা করেন। তরুণীকে শারীরিকভাবে স্পর্শ করেন বলেও অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। প্রথমে বিমানসেবিকা তাঁকে উপেক্ষা করলেও সেই ঘটনার পুনরাবৃত্তি হতে থাকে। অভিযোগ, বিমানটি হায়দরাবাদ পৌঁছনোর পর যখন সমস্ত যাত্রী নেমে যান, তখন নাজার ওই বিমানসেবিকাকে জানান, তিনি তাঁর পাসপোর্ট বিমানের সিটে ফেলে এসেছেন। তরুণী সেটি খুঁজতে গেলে দেখেন, সিটে কোনও পাসপোর্ট নেই। কিন্তু অভিযোগ, সিটের উপর একটি ন্যাপকিনে কুপ্রস্তাব লেখা ছিল। এরপরই ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ করেন বিমানসেবিকা।
তরুণীর অভিযোগের ভিত্তিতেই বিমানবন্দরে থাকা কর্তব্যরত পুলিশ নাজারকে গ্রেপ্তার করে। ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় তাঁর বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
ভাদ্র মাসে এই কাজগুলি করলে কেল্লাফতে, পুজোর আগেই হবেন লাখপতি!
-
বিপর্যয় মোকাবিলায় এনডিআরএফের ধাঁচে সেপ্টেম্বরেই রাজ্যে ‘অর্জুন বাহিনী’, ২০ শতাংশ সংরক্ষণ অগ্নিবীরদের
-
মেলেনি প্রথম এগারোয় সুযোগ, তবুও দলীপের জন্য ২ পেসারকে ছাড়লেন না গিল-গম্ভীর, কেন?
-
নতুন সিনেমার সঙ্গে জীবনেরও শুভারম্ভ, মালদ্বীপে বাগদান সারলেন সপ্তাশ্ব বসু,পাত্রী কে?
-
শাহরুখকে নোটিস দিয়েও ক্ষান্ত নন, মুম্বইয়ে ফের হইচই ফেলে দিয়ে বিরাট কাণ্ড ‘সিংহম’ তুখারামের