Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৬ জুন ২০২৬
Rahul Gandhi

‘সোফায় ঘুমোচ্ছিলাম, রাত জেগে মায়ের সেবা করেন কেরলের নার্স’, ভোটপ্রচারে আবেগঘন রাহুল

বুধবার রাত ১০টা ২২ মিনিট নাগাদ ৭৯ বছরের সোনিয়া গান্ধীকে দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময় জ্বর ছিল তাঁর। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, ঋতু পরিবর্তনের জেরে অসুস্থ হন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৬, ২০২৬, ১৫:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৬, ২০২৬, ১৫:৩৩

options
link
‘সোফায় ঘুমোচ্ছিলাম, রাত জেগে মায়ের সেবা করেন কেরলের নার্স’, ভোটপ্রচারে আবেগঘন রাহুল zoom
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ফাইল ছবি

সাধারণ ব্যক্তি হোন বা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। অসুস্থ মায়ের জন্য উদ্বিগ্ন সন্তানের চরিত্র সব ক্ষেত্রে এক। ফলে বুধবার সোনিয়া গান্ধী হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে কেরলে কংগ্রেসের পদযাত্রা ছেড়ে তড়িঘড়ি হাসপাতালে ছোটেন রাহুল। সেদিন মায়ের কেবিনে একটি সোফায় শুয়ে রাত কাটান তিনি। সারারাত চোখের পাতা এক করতে পারেননি। দলীয় সভায় ভারচুয়াল ভাষণে সেই অভিজ্ঞতা জানাতে গিয়ে প্রশংসায় ভরান কেরলের হাসপাতালের এক নার্সের। রাহুল জানান, ওই নার্স প্রতি ঘণ্টায় সোনিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছিলেন। কংগ্রেস নেতার মতোই সারা রাত জেগে ছিলেন। রাহুলের মন্তব্য, এটাই কেরলের চরিত্র।

ভোটপ্রচারের সভায় রাহুল বলেন, “গত রাতে আমি হাসপাতালে মায়ের ঘরে একটা ছোট সোফায় ঘুমাচ্ছিলাম, যে কোনও সন্তানের মতোই, আমি মায়ের স্বাস্থ্য নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন ছিলাম। তবে গোটা রাত কেবল একটি বিষয়েই উদ্বেগহীন ছিলাম। কেরল থেকে আসা একজন নার্স প্রতি ঘণ্টায় আমার মা’কে দেখতে আসতেন, যা আমাকে স্বস্তি দিয়েছিল।” লোকসভায় বিরোধী দলনেতা আরও বলেন, “প্রতি ঘণ্টায় তিনি এসে মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিতেন। মৃদু হাসতেন এবং মায়ের হাত ধরতেন।” মায়ের চিকিৎসা করা নার্সের প্রশংসার ছলে কার্যত ভোটপ্রচার চালান রাহুল গান্ধী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বুধবার রাত ১০টা ২২ মিনিট নাগাদ ৭৯ বছরের সোনিয়া গান্ধীকে দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময় জ্বর ছিল তাঁর। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, ঋতু পরিবর্তনের জেরে অসুস্থ হন। বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সোনিয়া গান্ধী চিকিৎসায় সাড়া দিচ্ছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.