Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১৭ আগস্ট ২০২৬
Kerala Sailor Killed

সদ্য বাগদান সারেন, সামনেই ছিল বিয়ে! ইউক্রেনে জাহাজে রুশ হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের

জানা গিয়েছে, ২৬ বছর বয়সি অখিল মার্চেন্ট নেভি অফিসার হিসাবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি কেরলের কাসারগড় জেলায়। পরিবারের একমাত্র সন্তান ছিলেন অখিল। মূলত তাঁর উপার্জনের উপরই নির্ভরশীল ছিল পরিবার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২১, ২০২৬, ১৭:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২১, ২০২৬, ১৭:২২

options
link
সদ্য বাগদান সারেন, সামনেই ছিল বিয়ে! ইউক্রেনে জাহাজে রুশ হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের zoom
কয়েক সপ্তাহ আগেই বাগদান সারেন অখিল।
Advertisement

কয়েক সপ্তাহ আগে সেরেছিলেন বাগদান। সামনেই ছিল বিয়ে। কিন্তু তা আর হল না। ইউক্রেনের উপকূলে বাণিজ্যিক জাহাজে রুশ হামলায় মৃত্যু হয়েছে ভারতীয় নাবিক (Kerala Sailor Killed) অখিল জয়ানের। প্রাণ হারিয়েছেন আরও ৩ ভারতীয়েরও।

জানা গিয়েছে, ২৬ বছর বয়সি অখিল মার্চেন্ট নেভি অফিসার হিসাবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি কেরলের কাসারগড় জেলায়। পরিবারের একমাত্র সন্তান ছিলেন অখিল। মূলত তাঁর উপার্জনের উপরই নির্ভরশীল ছিল পরিবার। অখিলের বাবার বৈদ্যুতিক সরঞ্জামের একটি ছোট দোকান রয়েছে। মা একটি বিমা সংস্থার এজেন্ট। সূত্রের খবর, কয়েক সপ্তাহ আগেই বাড়ি ফিরেছিলেন অখিল। তখনই বাগদান সম্পন্ন হয়েছিল তাঁর। মাত্র দু’মাস পরেই বিয়ের দিন নির্ধারিত ছিল। এমনকী বিয়ের পর পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানোর জন্য মার্চেন্ট নেভির চাকরি ছেড়ে অন্য পেশায় যোগ দেওয়ার কথাও ভাবছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হল না। পরিবার সূত্রে জানা গিয়েছে, চেন্নাই থেকে নটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেন অখিল। তারপর মাত্র ১৯ বছর বয়সে মার্চেন্ট নেভি অফিসার হিসাবে যোগ চাকরিতে।

Advertisement

বিদেশমন্ত্রকের তরফে জানা গিয়েছে, গত ১৯ জুলাই ইউক্রেনের ওডেসা বন্দর থেকে বেরিয়ে আসার সময় হামলার মুখে পড়ে ‘গোল্ডেন লিও’ ভুট্টাবাহী জাহাজটি। গিনি-বিসাউয়ের পতাকাবাহী এই জাহাজে মোট ১৭ জন নাবিক ছিলেন। বন্দর ছেড়ে কিছুদূর যাওয়ার পর পরপর ৩টি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে জাহাজে। সঙ্গে সঙ্গে বাণিজ্যতরীটিতে আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢাকে আকাশ। কিয়েভের তরফ থেকে জানানো হয়েছে, হামলায় মৃত্যু হয়েছে ৯ জন জাহাজকর্মী এবং ১ জন পাইলটের। তাঁদের মধ্যে ৪ জন ভারতীয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও এক। ইউক্রেনের দাবি, এই হামলার নেপথ্যে রয়েছে রাশিয়া। গোটা ঘটনার কড়া নিন্দা জানিয়েছে নয়াদিল্লি। রাশিয়ার রাষ্ট্রদূতকেও তলব করেছে ভারত সরকার।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.