কেরলে নতুন সরকার (Kerala Government)। ক্ষমতায় এসেই ইউডিএফ মহিলা ও শিশুদের জন্য একাধিক পদক্ষেপ করেছে। এবার স্কুল ছাত্রীদের জন্য নয়া উদ্যোগ নিল সে রাজ্যের সরকার। ছাত্রীদের জন্য ঋতুকালীন ছুটির ব্যবস্থা করা হচ্ছে। রাজ্য বিধানসভায় সেরকমই একটি প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ভি ডি সতীশন সরকারের এই পরিকল্পনা প্রস্তাব বিধানসভায় তুলে ধরেন রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর।
রাজ্যপাল জানিয়েছেন, সরকারের এই প্রস্তাব শিক্ষা প্রতিষ্ঠান এবং পাবলিক স্পেস মেয়ে ও নারীদের জন্য আরও সহজ করে তুলবে। এই প্রস্তাবের অংশ হিসেবে, সরকার স্কুলছাত্রীদের জন্য প্রতি মাসে তিন দিন পর্যন্ত ঋতুকালীন ছুটি চালু করার পরিকল্পনা করেছে। কিন্তু, এখানেই একটা প্রশ্ন উঠছে, স্কুল যদি তিনদিন ছুটি থাকে, তাহলে পড়াশোনায় ক্ষতি হয়ে যেতে পারে। তবে, এই সমস্যারও সমাধান রয়েছে ইউডিএফ সরকারের কাছে। তাঁরা যাতে পড়াশোনায় পিছিয়ে না পড়ে, তা নিশ্চিত করতে সাপ্তাহিক ছুটির দিনে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করা হবে। রাজ্য সরকার ১৯৬১ সালের মাতৃত্বকালীন সুবিধা আইনের অধীনে শিশুদের পরিচর্যা সংক্রান্ত বিষয়েও নজর দিয়েছে। মূলত, সব সরকারি দফতর, শিল্প প্রতিষ্ঠান, আইটি পার্ক এবং যেসব জায়গায় ৫০ জনের বেশি কর্মী রয়েছে, সেখানে নিরাপদ ও উন্নতমানের চাইল্ড কেয়ার সেন্টার তৈরির পরিকল্পনা করেছে সরকার। মহিলাদের জন্য আরও বেশ কিছু ঘোষণা করেছেন রাজ্যপাল।
আরও পড়ুন:
তিনি জানান, কর্মক্ষেত্রে নারীদের জন্য সমান বেতন দেওয়ার ব্যবস্থা করা হবে। কেরলের সমস্ত প্রধান শহরে পাবলিক টয়লেট বা শৌচাগারের ব্যবস্থা করা হবে। কর্মরত নারীদের জন্য আরও বেশ কিছু পরিকল্পনা করছে কেরল সরকার। তার মধ্যে রয়েছে ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি। এছাড়া, স্যানিটারি ন্যাপকিন, জুতো এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী যাতে সহজলভ্য হয়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও করা হবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘রামজন্মভূমি থেকে বলছি, আমির খানকে খুন করলেই ৫ কোটি পুরস্কার’! ঘোষণা ধর্মগুরু জগৎগুরুর
-
‘হরমুজগামী জাহাজে ভারতীয়দের নেবেন না’, নাবিকদের বাঁচাতে বড় নির্দেশ কেন্দ্রের
-
আর্জেন্টিনার জয়ে বাংলাদেশের অলিগলিতে উৎসব, চট্টগ্রামে খেলা দেখতে গিয়ে রক্তাক্ত তরুণ
-
‘কিছু জেলা যেন বাংলাদেশ’, খুঁটিপুজোয় গিয়ে রাজ্যে মৌলবাদের বারবাড়ন্ত নিয়ে উদ্বেগ শমীকের
-
‘তোর মাকে মারব’, ছেলেকে মেসেজ পাঠিয়ে স্ত্রীকে ‘খুন’, পরদিন জঙ্গলে উদ্ধার অভিযুক্তের দেহও!