Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Ganesh Kumar

‘বেডরুমে অন্য মহিলার সঙ্গে হাতেনাতে ধরেছি’, কেরলের বাম মন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক স্ত্রী

বিস্ফোরক অভিযোগ তুলে সংবাদমাধ্যমের সামনে সরব হলেন কেরলের পরিবহণ মন্ত্রী কেবি কুমারের স্ত্রী বিধু মেনন। গোটা ঘটনার ভিডিও ফুটেজও প্রয়োজনে প্রকাশ্যে আনার হুমকি দিয়েছেন তিনি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১০, ২০২৬, ১৫:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১০, ২০২৬, ১৫:২৫

options
link
‘বেডরুমে অন্য মহিলার সঙ্গে হাতেনাতে ধরেছি’, কেরলের বাম মন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক স্ত্রী zoom
মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে অভিযুক্ত মন্ত্রী কেবি কুমার। ফাইল ছবি
Advertisement

বাড়িতেই অন্য মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় স্ত্রীর কাছে ধরা পড়লেন কেরলের মন্ত্রী! সম্প্রতি এমনই বিস্ফোরক অভিযোগ তুলে সংবাদমাধ্যমের সামনে সরব হলেন কেরলের পরিবহণ মন্ত্রী কেবি কুমারের (Ganesh Kumar) স্ত্রী বিধু মেনন। গোটা ঘটনার ভিডিও ফুটেজও প্রয়োজনে প্রকাশ্যে আনার হুমকি দিয়েছেন তিনি। এই ঘটনা সামনে আসতেই শোরগোল শুরু হয়েছে বাম শাসিত কেরলে।

স্থানীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রীর স্ত্রী বলেন, কোল্লাম জেলার বালাকোমে আমাদের বাড়িতেই অন্য মহিলার সঙ্গে ধরা পড়েছিলেন কুমার। মেননের কথায়, “সেদিন আমি বাড়িতে গিয়ে সরাসরি বেডরুমে ঢুকি। সেখানে যা দেখেছিলেন তা এখানে বলার মতো নয়। অত্যন্ত আপত্তিকর অবস্থায় দেখি দু’জনকে। আমি ওঁদের ছবি ও ভিডিও তুলেছি। যা এখনও আমার কাছেই রয়েছে। এই ঘটনার ছবি তোলার জন্য সেদিন ওই ড্রাইভার আমায় থামানোর চেষ্টা করে। পরে মন্ত্রীর স্টাফ আমায় মারধোর করে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

“বেডরুমে যা দেখেছিলেন তা এখানে বলার মতো নয়। অত্যন্ত আপত্তিকর অবস্থায় দেখি দু’জনকে। আমি ওঁদের ছবি ও ভিডিও তুলেছি”, বিস্ফোরক মন্ত্রীর স্ত্রী।

মেনন আরও বলেন, ২০১৪ সালে ইয়ামিনী থানকাচির সঙ্গে আইনি বিচ্ছেদ করেছিলেন কুমার। এরপর তাঁকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই ওঁর সঙ্গে সমস্যা চলছিল। ২০১৯ সালে পরিস্থিতি গুরুতর আকার নিলে মেনন তাঁর আত্মীয় কেরলের প্রাক্তন ডিজি তথা বিজেপি নেত্রী আর শ্রীলেখার সঙ্গে দেখা করেন। বাম সরকারের ওই মন্ত্রীর বিরুদ্ধে তাঁর স্ত্রীর আরও অভিযোগ, একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে কুমারের। যার জেরে গত কয়েকমাস ধরে আলাদাভাবে থাকছেন তিনি। মেমনের কথায়, “ওই চরিত্র জেনে যাওয়ায় আমার ফোন ট্র্যাক করা হয় এবং আমার বিরুদ্ধে অভিযোগ তোলে ওঁর বন্ধুদের সঙ্গে নাকি আমার সম্পর্ক রয়েছে। যা পুরোপুরি মিথ্যে ছিল।”

তবে স্ত্রীর তোলা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন কেরলের পরিবহণ মন্ত্রী। তিনি বলেন, সামনে নির্বাচন তার আগে এই সব মিথ্যা ছড়িয়ে তাঁর ভাবমূর্তি নষ্টের চেষ্টা চলছে। গোটা ঘটনা ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিযোগ করেন কুমার। অন্য মহিলার সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে কুমার বলেন, অনেকেই তাঁকে ভালোবাসেন, এবং তিনিও অনেক মানুষকে ভালোবাসেন। তাঁর কথায়, “কেবলমাত্র ঈর্ষান্বিত লোকেরাই এই সব বলছেন।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.