সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাবালককে যৌন হেনস্তা। অত্যাচার। কাঠগড়ায় প্রতিবেশী দাদা। নৃশংস এই অপরাধে যুবককে ৪৭ বছরের সাজা শোনাল কেরলের পকসো আদালত। পাশাপাশি, তাকে ৩০ হাজার টাকা ক্ষতিপূরণেরও নির্দেশ দিয়েছেন বিচারক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবকের নাম সিজোমন। তার বয়স ৪১ বছর। গত বছর আগস্ট মাসে তার বিরুদ্ধে কেরলের কোট্টায়াম শহরের আয়ারকুন্নম থানায় একটি মামলা দায়ের করা হয়। অভিযোগ, সে প্রতিবেশী এক নাবালককে যৌন নির্যাতন করেছে। সম্প্রতি সেই মামলাতেই কেরলের পকসো আদালত সিজোমনকে দোষী সাব্যস্ত করেছে।
বিচারক সতীশ কুমারের নির্দেশ, ৪৭ বছরের কারাদণ্ডের পাশাপাশি সিজোমনকে ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হবে ওই নাবালকের পরিবারকে। রবিবার পুলিশের তরফ থেকে একটি বিবৃতি জারি করে বিষয়টি জানানো হয়েছে। এই মামলার তদন্তকারী আধিকারিক ছিলেন অনুপ জোশ এবং সরকারের তরফ থেকে মামলাটি লড়ছিলেন পল কে অ্যাব্রাহাম।
প্রসঙ্গত, বৃহস্পতিবারই দিল্লিতে অন্য এক ঘটনায় ছ’বছর বালিকাকে অপহরণ করে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নাবালিকা তাঁর মায়ের সঙ্গে গুরুদ্বারে গিয়েছিল। কিন্তু ভিড়ের মাঝে পড়ে সে হারিয়ে যায়। এরপরই অভিযুক্ত তাকে সেখান থেকে অপহরণ করে এবং যোন নির্যাতনের চেষ্টা করে। নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, তাঁর বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে।
সর্বশেষ খবর
-
৫ বছর ধরে গলা পর্যন্ত জলে ডুবে কিশোর! অসুস্থতা নাকি ‘অশরীরীর প্রভাব’? হইচই বেলডাঙায়
-
মার্কিন প্রেমিকাকে খুন করে পালানোর ছক! জার্মানির বিমানবন্দরে গ্রেপ্তার ভারতীয় ছাত্র
-
তরুণীকে ঠোঁটঠাসা চুম্বনকাণ্ডে উদিত নারায়ণকে খোঁচা শানুর! বললেন, ‘কাউকে চুমু খাইওনি…’
-
নেতাজির আদর্শে জেন জি-র নতুন দল ‘আজাদ হিন্দ পার্টি’, মেন্টর প্রপৌত্র চন্দ্র বসু
-
রাশিয়ায় ভয়ংকর ড্রোন হামলা ইউক্রেনের! কালো ধোঁয়ায় ঢাকল আকাশ, ছড়াল আতঙ্ক