নতুন সরকার গঠনের পর থেকেই অশান্ত কেরল। এবার দক্ষিণী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের গাড়ির চালককে মারধরের অভিযোগ উঠল সে রাজ্যের কয়েকজন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। ইতিমধ্যেই সেই যুবক পুলিশের দ্বারস্থ হয়েছেন বলে খবর।
জানা গিয়েছে, বিজয়নের চালকের নাম অনুপ। তাঁর অভিযোগ, গত ৩০ মে তিনি বিজয়নকে তিরুবনন্তপুরম স্টেশনে নামিয়ে ফিরছিলেন। সেই সময় কয়েকজন পুলিশ আধিকারিক তাঁকে ঘিরে ধরেন। গাড়ি পর্কিং নিয়ে আপত্তি জানান তাঁরা। এরপরই অনুপকে তাঁরা মারধর এবং গালিগালাজ করেন বলে অভিযোগ। এই ঘটনায় অবশেষে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। শুধু তা-ই নয়, দুই পুলিশ কর্তাকে তিনি শনাক্ত করেছেন বলেও খবর। উল্লেখ্য, আর্থিক দুর্নীতির অভিযোগে সম্প্রতি বিজয়নের বাড়ি-সহ ১২টি জায়গায় তল্লশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী ইডি। বিজয়নের পাশাপাশি কেরলের প্রাক্তন পর্যটনমন্ত্রী মহম্মদ রিয়াজের কোঝিকোড়ের বাড়িতেও তারা তল্লাশি চালায়।
আরও পড়ুন:
প্রসঙ্গত, যে মামলায় ইডির এই অভিযান সেটি ২০১৮-১৯ সালের। পিনারাই বিজয়নের মেয়ে টি বীণার বিরুদ্ধে বড়সড় দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগ ছিল, কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড (সিএমআরএল) নামে একটি বেসরকারি সংস্থা ওই বছর বিজয়ন কন্যার সংস্থা এক্সালজিক সলিউশনস-কে ১.৭২ কোটি টাকা বেআইনি ভাবে দিয়েছিল। এবং আইটি সংস্থাটি সিএমআরএল-কে কোনও পরিষেবা দেয়নি। ইডি এই মামলার তদন্তে নামলে, পালটা সিএমআরএল নামক সংস্থা আদালতের দ্বারস্থ হয়। এবং ইডির দায়ের করা অভিযোগ বাতিলের আবেদন জানানো হয়। সম্প্রতি সেই আবেদন খারিজ করে দিয়েছে কেরল হাই কোর্ট। এরপরই কেরলের অন্তত ১২টি জায়গায় তল্লাশি অভিযানে নামে ইডি।
সর্বশেষ খবর
-
অন্ধ হবে শত্রুর ‘চোখ’! চিন-পাকিস্তানের চিন্তা বাড়িয়ে দিল্লিকে এস-৫০০, সু-৫৭-এর প্রস্তাব পুতিনের
-
আইপিএলের পর আর মাঠেই নেই, ফের চোটে টিম ইন্ডিয়ায় অনিশ্চিত হার্দিক, কেন এত সমস্যা?
-
‘হৃদয়ে থেকে যাবে এই ১০ নম্বর’, মেসির অবসর ঘোষণায় মন খারাপ ‘ভক্ত’ করিনার
-
হৃদয়ে কৃষ্ণপ্রেমের জন্মই কি ভক্তের প্রকৃত সিদ্ধি! কেন পালিত হয় জন্মাষ্টমী?
-
দীর্ঘ বিরতির পর ফিরছে মা-মাসির কিচেন, আরও কিছুদিন দেখা যাবে প্রিয় ‘দাদু’র হাসিমাখা মুখ!