সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহামারী আবহেও যৌন লালসা থেকে মিলল না রেহাই। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাস্তায় রোগীকে ধর্ষণ (Rape) করল অ্যাম্বুল্যান্স চালক। এমনই মর্মান্তিক ঘটনা ঘটল কেরলে (Kerala)।
পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে দুই করোনা আক্রান্ত (Corona Positive) রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল নউফল নামে এক চালকের উপর। বৃদ্ধা রোগীকে হাসপাতালে পৌঁছে দিয়ে এসে ১৯ বছরের ওই রোগিনীকে অ্যাম্বুল্যান্সে তোলেন নউফল। এরপর কোভিড কেয়ার সেন্টারে না গিয়ে বিমানবন্দরের কাছে একটি ফাঁকা এলাকায় ওই রোগিনীকে নিয়ে যায় অভিযুক্ত। সেখানেই তাঁর উপর পাশবিক অত্যাচার চালায় অভিযুক্ত। পরে আক্রান্তকে কোভিড কেয়ার সেন্টারে ফেলে রেখে চম্পট দেয়। পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।
[আরও পড়ুন : ‘পরিবারের মোহ কাটান’, এবার প্রিয়াঙ্কাকে নিশানা করে সোনিয়াকে চিঠি উত্তরপ্রদেশের নেতাদের]
২৫ বছরের ওই অ্যাম্বুলেন্স চালককে ১০৮ অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে সরানো হয়েছে। ওই চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার তীব্র নিন্দা করে কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলেজা পুলিসকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে করোনা আক্রান্তর যৌন হেনস্তা টাই প্রথমবার নয়। জুলাই মাসে দিল্লিতে একটি করোনা আক্রান্ত মেয়েকে ধর্ষণের অপরাধে ২ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
সর্বশেষ খবর
-
ওটিটিতে বিনোদনের ডবল ডোজ! প্রথম সপ্তাহে কোন কোন সিনেমা সিরিজে মন-মজছে দর্শকের? রইল তালিকা
-
আকাশছোঁয়া দাম, তবু বিনামূল্যে টিকিট কাটলেন ফুটবলপ্রেমীরা! ফিফার ভূমিকায় তুঙ্গে বিতর্ক
-
প্রাক্তন তৃণমূল বিধায়কের কার্যালয়ে বিছানা-বালিশ, ড্রয়ারে ভর্তি কন্ডোম! শোরগোল পাণ্ডবেশ্বরে
-
বিশ্বকাপে ডাক পেয়েও খেলতে নারাজ ফরাসি তারকা! কারণ জানলে স্যালুট করবেন
-
সন্দীপনের বাড়িতে জনরোষে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে নিশানা ঋতব্রতের, মৃদুস্বরে তোপ বিজেপিকে