সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্নাটকের প্রাক্তন পুলিশপ্রধান ওম প্রকাশের রহস্যমৃত্যু। বেঙ্গালুরুর বাড়ি থেকে উদ্ধার হল রক্তাক্ত দেহ। উদ্ধারকারী পুলিশকর্মীরা জানিয়েছেন, ঘরের মেঝে রক্তে ভেসে যাচ্ছিল। খুন, আত্মহত্যা, নাকি অসুস্থ হয়ে মৃত্যু তা এখনও স্পষ্ট নয়। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে রহস্য উন্মোচনের চেষ্টা করছে পুলিশ।
বেঙ্গালুরুর এইচএসআর লেআউটে এলাকায় তিন তলা বাড়ি রয়েছে ৬৮ বছরের পুলিশকর্তার। তাঁর মৃত্যুর কথা পুলিশকে ফোন করে জানান স্ত্রী পল্লবী। দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তদন্তকারীরা। ঘর থেকেই উদ্ধার হয় ওম প্রকাশের রক্তাক্ত দেহ। মেঝেও ভেসে যাচ্ছিল রক্তে। পুলিশের অনুমান, এই ঘটনার সঙ্গে পরিবারের লোকেরা জড়িত। পল্লবী এবং ওম প্রকাশের মেয়েকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। রহস্যের সমাধানে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
১৯৮১-র বেচের আইপিএস ওম প্রকাশ। ২০১৫ সালে তিনি কর্নাটক পুলিশের প্রধান পরিচালক (ডিজি) পদে বসেন। তার আগে দমকল, হোম গার্ড এবং আপাতকালীন পরিষেবা দপ্তরের দায়িত্ব সামলান।
সর্বশেষ খবর
-
পুজোয় মাছ-মাংসে বাগেশ্বরের ‘বাগড়া’, ক্ষুব্ধ পরমাত্মানন্দ মহারাজ বললেন, ‘ও বাচাল, অসভ্য’
-
‘দুর্দিনেও নন্দীগ্রাম থেকে লড়ুন’, মমতাকে চ্যালেঞ্জ ‘কালীঘাটপন্থী তৃণমূল’ নেতা আবু তাহেরের
-
বিজেপি যোগের শাস্তি! ভোটের মুখে পাঞ্জাব থেকে ‘বিতাড়িত’ রাঘব চাড্ডা, নাম উঠল অন্যত্র
-
রিয়ালিটি শো নিয়ে চুলোচুলি! ‘আঙুর ফল টক’ বলে সুনিধিকে চরম কটাক্ষ নেহা কক্করের
-
অহংকে অতিক্রম করার জীবনপাঠ, যে ৫ কারণে দেখতেই হবে ‘হনুমান অংশ’