Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ১৩ জুলাই ২০২৬
Siddaramaiah

সিদ্দার ইস্তফার আগেই কর্নাটক ছাড়লেন রাজ্যপাল! দক্ষিণী রাজ্যে টানটান ‘নাটক’

কেরলে দল সদ্য ক্ষমতায় ফিরেছে। কিন্তু পাশের রাজ্য কর্নাটকে অস্বস্তি কাটছেই না কংগ্রেসের। মঙ্গলবার বিবাদমান দুই গোষ্ঠীর নেতাকে দিল্লিতে ডেকে তাঁদের সঙ্গে দীর্ঘ আলোচনা করে কংগ্রেস। দুই গোষ্ঠীর সঙ্গে প্রায় ঘণ্টা দেড়েক বৈঠক হয়েছে হাইকম্যান্ডের। ৩ দফায় আলাদা আলাদা করে তাঁদের বক্তব্য শোনেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে এবং কে সি বেণুগোপালরা। আলাদা করে দুই নেতার বক্তব্য শোনেন প্রিয়াঙ্কা গান্ধীও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৮, ২০২৬, ১০:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৮, ২০২৬, ১০:১০

options
link
সিদ্দার ইস্তফার আগেই কর্নাটক ছাড়লেন রাজ্যপাল! দক্ষিণী রাজ্যে টানটান ‘নাটক’ zoom
(বাঁ দিকে) কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট (ডান দিকে)।

বৃহস্পতিবারই কর্নাটকে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার কথা সিদ্দারামাইয়ার। কিন্তু তার আগে দক্ষিণী রাজ্যে ফের শুরু হল ‘নাটক’। সিদ্দার পদত্যাগের আগেই কর্নাটক ছাড়লেন রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট।

জানা গিয়েছে, বুধবার রাত সাড়ে দশটা নাগাদ আচমকা তিনি বিমানে ইন্দোরের উদ্দেশে রওনা দেন। সূত্রের খবর, পারিবারিক জরুরি অবস্থার কারণে তাঁকে শহর ছাড়তে হয়েছে। কবে তিনি ফিরবেন, সেটাও স্পষ্ট নয়। এদিকে মুখ্যমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার লোকভবনে গিয়ে নিজের পদত্যাগপত্র জমা দেবেন সিদ্দা। এদিন ১১টা নাগাদ রাজ্যপালের সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে ইস্তফাপত্র জমা দেওয়ার কথা ছিল কংগ্রেসের বর্ষীয়ান মুখ্যমন্ত্রীর। তার আগে ডিকে শিবকুমার-সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের সঙ্গে প্রাতঃরাশে যোগ দেওয়ারও কথা ছিল তাঁর। কিন্তু এখন কী হয়, সেটাই দেখার। উল্লেখ্য, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুরসিতে বসার কথা শিবকুমারের। তবে সিদ্দাকেও হতাশ করতে রাজি নয় কংগ্রেস হাইকম্যান্ড। তাঁকে রাজ্যসভায় আসার প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী দিনে তাঁকে কেন্দ্রীয় স্তরে বড় দায়িত্ব দেওয়ার কথাও ভাবা হচ্ছে বলে খবর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কেরলে দল সদ্য ক্ষমতায় ফিরেছে। কিন্তু পাশের রাজ্য কর্নাটকে অস্বস্তি কাটছেই না কংগ্রেসের। মঙ্গলবার বিবাদমান দুই গোষ্ঠীর নেতাকে দিল্লিতে ডেকে তাঁদের সঙ্গে দীর্ঘ আলোচনা করে কংগ্রেস। দুই গোষ্ঠীর সঙ্গে প্রায় ঘণ্টা দেড়েক বৈঠক হয়েছে হাইকম্যান্ডের। ৩ দফায় আলাদা আলাদা করে তাঁদের বক্তব্য শোনেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে এবং কে সি বেণুগোপালরা। আলাদা করে দুই নেতার বক্তব্য শোনেন প্রিয়াঙ্কা গান্ধীও। পরে প্রিয়াঙ্কা দুই নেতার বক্তব্য নিজের মা তথা কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীও জানান। কংগ্রেসের অন্দরে খবর, প্রিয়াঙ্কা চাইছেন অবিলম্বে কর্নাটকে মুখ্যমন্ত্রী হিসাবে শিবকুমারকে উন্নীত করা হোক। যাতে ২০২৮ নির্বাচনে তাঁর নেতৃত্ব নিয়ে দলে বা জনমানসে কোনও সংশয় না থাকে।

প্রসঙ্গত, শিবকুমারের অনুগামীরা ২০২৩-এর বিধানসভা ভোটে কংগ্রেসের জয়ের পর স্থির হওয়া ক্ষমতা ভাগাভাগির সূত্র মেনে তাঁর প্রমোশন চাইছেন অনেকদিন ধরে। এবার সেই দাবি পূরণ হতে চলেছে প্রিয়াঙ্কা গান্ধীর সুবাদে। তিনিই দলের প্রথম সারির নেতাদের কাছে শিবকুমারের হয়ে দরবার করেছেন বলে খবর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.