Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৫ আগস্ট ২০২৬
NEET

ভালো পরীক্ষা দিলেও প্রশ্নফাঁসে বাতিল নিট, অবসাদে ‘আত্মহত্যা’ কর্নাটকের পড়ুয়ার

মৃত তরুণীর নাম ভাগ্যশ্রী। তিনি কর্নাটকের কালবুরাগি জেলার বাসিন্দা। উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৯২ শতাংশ নম্বর পেয়েছিলেন তিনি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৪, ২০২৬, ১৮:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৪, ২০২৬, ১৮:১৬

options
link
ভালো পরীক্ষা দিলেও প্রশ্নফাঁসে বাতিল নিট, অবসাদে ‘আত্মহত্যা’ কর্নাটকের পড়ুয়ার zoom
প্রতীকী ছবি।
Advertisement

অনেকে আশা নিয়ে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট (NEET) দিয়েছিলেন, প্রশ্নফাঁসের জেরে সেই পরীক্ষা বাতিল হয়েছে। নতুন করে দিনক্ষণ ঘোষণা করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। এর মধ্যেই রবিবার নিজের বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল ১৮ বছরের ওই তরুণীর দেহ। পরিবারের দাবি, নিট বাতিল হওয়ার হতাশায় চরম সিদ্ধান্ত নেন মেধাবী ছাত্রী।

পুলিশ জানিয়েছে, মৃত তরুণীর নাম ভাগ্যশ্রী। তিনি কর্নাটকের কালবুরাগি জেলার বাসিন্দা। উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৯২ শতাংশ নম্বর পেয়েছিলেন তিনি। এর পর গত ২ মে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা দেন। যদিও প্রশ্নফাঁসের পর সেই পরীক্ষা বাতিল হয়ে যায়। যার পরে আগামী ২ জুন নিট-এর নতুন দিনক্ষণ জানিয়েছে এনটিএ। মৃত তরুণীর বাবার বক্তব্য, প্রথমবার পরীক্ষা ভালো হওয়ায় আশাবাদী ছিলেন ভাগ্যশ্রী। ফের পরীক্ষার কথা জানার পর চিন্তিত হয়ে পড়েন। “যদিও আমি কাউকে দোষ দিতে চাই না। জানতাম না কতটা কষ্টের মধ্যে ছিল ও। কী আর বলতে পারি!” পুলিশ জানিয়েছে, নিজেদের অ্যাপার্টমেন্টে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে।

Advertisement

উল্লেখ্য, গত ২ মে ২২ লাখ পরীক্ষার্থী নিট পরীক্ষা দেন। এর পর একাধিক পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনা সামনে এসেছে। গত ১৬ মে রাজস্থানে এক পরীক্ষার্থী প্রদীপ মেঘাওয়ালের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের তরফে দাবি করা হয়, ভালো পরীক্ষা দিয়েছিলেন তিনি। ৬৫০ নম্বর পাবেন বলে আশা করেছিলেন। পরীক্ষা বাতিলের খবর পেয়েই অবসাদগ্রস্ত হয়ে পড়েন। এর পরেই আত্মহত্যার ঘটনা। পরে আরও চার নিট পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনা সামনে এসেছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.