সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে ভারতের শুভাংশু শুক্লা ইতিহাস তৈরি করে মহাকাশে পাড়ি দিয়েছেন, সেই ভারতেই মাথাচাড়া দিচ্ছে ডাইনি সন্দেহে পিটিয়ে মারা, কালোজাদু, অন্ধবিশ্বাসের চর্চা। এবার কর্নাটকে ‘ভূত’ তাড়ানোর নামে এক মহিলাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। এই ঘটনায় অভিযুক্তদের অন্যতম মহিলার ছেলে। এছাড়াও এক গুনিন এবং তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঠিক কী ঘটেছিল?
পুলিশ জানিয়েছে, ঘটনাটি শিবমোগা জেলার। ‘ভূত’ তাড়ানোর নামে পিটিয়ে মারা হয়েছে গীতাম্মাকে। মায়ের আচরণে অস্বাভাবিকতা লক্ষ করেন ছেলে সঞ্জয়। এর পরেই আশা গুনিনের কাছে মাকে নিয়ে গিয়েছিলেন তিনি। গুনিন দাবি করেন, ভূতে ধরেছে গীতাম্মাকে। যার পর ভূত তাড়ানোর নামে নারকীয় অত্যাচার চলে মহিলার সঙ্গে।
মুখে-মাথায় লেবু মাখিয়ে প্রথমে অর্ধচেতন গীতাম্মাকে চড়-থাপ্পড় মারা হয়। চুলের মুঠি ধরে টানতে টানতে লাঠিপেটা করা হয় তাঁকে। সোমবার রাত সাড়ে ৯টা থেকে রাত ১টা পর্যন্ত গীতাম্মাকে লাঠিপেটা করা হয় বলে অভিযোগ। একটানা চার ঘণ্টা লাঠিপেটায় মৃত্যু হয় প্রৌঢ়ার। এর পরেই পালিয়ে যান গুনিন আশা, তাঁর স্বামী সন্তোষ এবং সঞ্জয়। যদিও স্থানীয় পুলিশে খবর দিলে গ্রেপ্তার করা হয় তিন অভিযুক্তকেই।
সর্বশেষ খবর
-
মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ বিশ্বাস, হাই কোর্টে মিলল না রক্ষাকবচ
-
‘যৌন আবেদনময়ী পেশা-পোশাকে পরিবর্তন প্রয়োজন’, নার্সিং নিয়ে বোমা ফাটালেন কঙ্গনা
-
বহু দেশের তুলনায় ভারতে ‘সস্তা’ এলপিজি, দামবৃদ্ধির পর সাফাই কেন্দ্রের
-
উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা, বুধবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে ঝড়বৃষ্টির সম্ভাবনা
-
গ্রেপ্তার ফলতার জাহাঙ্গির খান, বেঙ্গল এসটিএফের জালে ‘পুষ্পা’