Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৩ আগস্ট ২০২৬
Karnataka

বন্দুক হাতে অক্ষয়ের ধাঁচে ‘ধুরন্ধর’ এন্ট্রি কংগ্রেস নেতার! ভিডিও ভাইরাল হতেই তদন্তে পুলিশ

'রহমান ডাকাত' হতে চেয়ে বিপাকে কালাবুর্গির বিধায়ক-ঘনিষ্ঠ ওই নেতা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১৪:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১৪:০৬

options
link
বন্দুক হাতে অক্ষয়ের ধাঁচে ‘ধুরন্ধর’ এন্ট্রি কংগ্রেস নেতার! ভিডিও ভাইরাল হতেই তদন্তে পুলিশ zoom
Advertisement

কিছু কিছু ছবির সংলাপ বা গান দর্শকের মনে বিশেষ ছাপ ফেলে। ঠিক সেভাবেই কিন্তু ‘ধুরন্ধর’ ছবিতে ব্যবহৃত র‍্যাপ গানটিও একইভাবে দর্শকের মনে ছাপ ফেলেছে। ফ্লিপারাচ্চির Fa9la গানে অক্ষয় খান্নার অভিনব ডান্স স্টেপ অনেকেই অনুসরণ করে রিল বানাচ্ছেন। কিন্তু একজন জন প্রতিনিধি কিনা বন্দুক হাতে নেচে উঠবেন? এমনটাই ঘটেছে কর্নাটকের (Karnataka) কালাবুর্গিতে। সেখানকার বিধায়ক-ঘনিষ্ঠ মতীন প্যাটেলের বন্দুক হাতে নিয়ে হিন্দি গানের সঙ্গে নাচতে থাকা দেখে নড়েচড়ে বসেছে প্রশাসন। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

ভিডিওয় দেখা গিয়েছে, কালো এসইউভি থেকে নাচতে নাচতে নামছেন ওই নেতা। একেবারে রহমান ডাকাতের মতো স্টেপে বন্ধুদের সঙ্গে নাচার সময় দেখা গিয়েছে তাঁর হাতে রয়েছে বন্দুক। এই পরিস্থিতিতে কালাবুর্গির পুলিস কমিশনার শরণাপ্পা এস ডি বলেছেন, ”সোশাল মিডিয়ায় এক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একজন ব্যক্তিকে অস্ত্র প্রদর্শন করতে দেখা গিয়েছে। আমরা ভিডিওতে থাকা ব্যক্তিটিকে চিনি। আমি অফিসারদের বলেছি ভিডিওটি কোথায় তৈরি করা হয়েছে এবং এটি কোন থানার অধীনে পড়ে তা খুঁজে বের করতে। যদি এটা সত্যি হয়, তাহলে দেখতে ওই আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ছিল কিনা। যদি লাইসেন্স থাকেও সেক্ষেত্রে খতিয়ে দেখতে হবে ব্যবহারের শর্ত লঙ্ঘিত হয়েছে কিনা।” তিনি এও বলেছেন, বিষয়টি বেআইনি হলে অবশ্যই পদক্ষেপ করা হবে।

Advertisement

প্রসঙ্গত, মুক্তির পর থেকে বক্স অফিসে ঝোড়ো ব্যাটিং করেছে ‘ধুরন্ধর’। ছবি যেরকম হিট হয়েছে সেভাবেই হিট হয়েছে ছবির র‍্যাপ গানটি। বাহরিন র‍্যাপার ফ্লিপারাচ্চির FA9LA এই মুহূর্তে সকলের মুখে মুখে ফিরছে। একই সঙ্গে জনপ্রিয় হয়েছে ছবিতে ‘রহমান ডাকাত’ চরিত্রে অক্ষয় খান্নার গ্র্যান্ড এন্ট্রি। বলিউডের জনপ্রিয়তা জনমানসে কতটা গভীর, তা ঝুঁকির মধ্যেও বন্দুক হাতে নেচে প্রমাণ করলেন কংগ্রেস নেতা!

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.