Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬
Uttar Pradesh

উন্নাওয়ে সাংবাদিকের রহস্যমৃত্যু, বিজেপি নেতার বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের

কিছুদিন আগে ওই বিজেপি নেতার সঙ্গীদের সঙ্গে অশান্তি হয়েছিল সাংবাদিকের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৮, ২০২৫, ১৪:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৮, ২০২৫, ১৪:২৪

options
link
উন্নাওয়ে সাংবাদিকের রহস্যমৃত্যু, বিজেপি নেতার বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের zoom
প্রতীকী ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছত্তিশগড়ে এক সাংবাদিককে নৃশংসভাবে খুনের কয়েক দিন কাটতে না কাটতেই ফের সাংবাদিকের রহস্যমৃত্যু। এবার ঘটনাস্থল উত্তরপ্রদেশের উন্নাও জেলা। ২৪ বছর বয়সি সাংবাদিক শুভম শুক্লাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ আত্মহত্যার ইঙ্গিত দিলেও মানতে নারাজ শুভমের পরিবার। তাঁদের দাবি, শুভমকে খুন করা হয়েছে। এবং এই খুনে যোগ রয়েছে এলাকার বিজেপি কাউন্সিলরের।

পরিবারের দাবি, কয়েক মাস আগেই এক বিজেপি নেতার সঙ্গীদের সঙ্গে তাঁর বচসা হয়েছিল। সে কারণেই তাঁকে মেরে ফেলা হতে পারে। শুভম একটি ইউটিউব চ্যানেলও চালাতেন। বাড়ির কাছে ই-রিকশা চার্জিং পয়েন্ট হিসাবে ব্যবহৃত একটি ঘরে ঝুলন্ত অবস্থায় তাঁকে পাওয়া যায়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Advertisement

শুভমের দেহ উদ্ধারের পরেই এলাকায় উত্তেজনা ছড়ায়। ক্ষিপ্ত তাঁর পরিবারও। মৃতের পরিবার বিজেপি কাউন্সিলরের সহযোগীদের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন। এমনকী, ফরেনসিক দল নিয়ে পুলিশ দেহ উদ্ধারে গেলে পরিবারের সঙ্গে তাদের বচসাও হয়। ঘটনাস্থলে কারসাজি করে আত্মহত্যা বলে চালানো হচ্ছে বলেও পরিবারের দাবি।

জানা গিয়েছে, একটি মামলা নিয়ে শুভমের সঙ্গে ওই বিজেপি কাউন্সিলরের ঝামেলা চলছিল। একটি জন্মদিনের অনুষ্ঠানে বচসার পর শুভমকে হুমকি দেওয়া হচ্ছিল। শুভম ও তাঁর ভাইকে মারধরও করা হয়। শুভমের ভাইকে আশঙ্কাজনক অবস্থায় দীর্ঘদিন হাসপাতালে থাকতে হয়েছিল। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তদন্তের অভিমুখ বদলাতে পারে বলে জানিয়েছেন উন্নাওয়ের এক পুলিশকর্তা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.