জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের চার বামনেতাকেই বরখাস্ত করলেন কর্তৃপক্ষ। গত বছর তাঁদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছিল। এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় আবার উত্তাল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
যে চার নেতাকে বরখাস্ত করা হয়েছে, তাঁরা হলেন ছাত্র সংসদের সভাপতি অদিতি মিশ্র, সহ-সভাপতি গোপিকা বাবু, সাধারণ সম্পাদক সুনীল যাদব এবং যুগ্ম সম্পাদক দানিশ আলি। বরখাস্ত করা হয়েছে ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি নীতীশ কুমারকেও।
আরও পড়ুন:
বিশ্ববিদ্যালয়ে বায়োমেট্রিক নজরদারির বিরুদ্ধে ২০২৫ সালের নভেম্বরে আন্দোলনে নেমেছিলেন পড়ুয়াদের একাংশ। সেই সময় বিক্ষোভ চলাকালীন সেন্ট্রাল লাইব্রেরির সামনে ফেসিয়াল রিকগনিশন গেট ভেঙে ফেলা হয় বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় জড়িত থাকার দায়ে চারজনের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁদের দাবি, ভাঙচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ২০ লক্ষ টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশ, এই চার নেতানেত্রী ক্যাম্পাসে ঢুকতেই পারবেন না। আর তাঁদের যদি হস্টেলে কোনও পড়ুয়া থাকতে দেন, তাহলে তাঁদের বিরুদ্ধেও পদক্ষেপ করা হবে। কর্তৃপক্ষে দাবি, ভাঙচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ২০ লক্ষ টাকার সম্পত্তি নষ্ট হয়েছে।
প্রসঙ্গত, গত বছর নভেম্বরেই ছাত্র সংসদের ভোট হয়েছিল জেএনইউ-তে। সেই ভোটে গোঁয়ার্তুমি ছেড়ে জোট করে লড়েছিল বাম সংগঠনগুলি। এবার চার নেতা বরখাস্ত হওয়ায় আবার ছাত্র সংসদের ভোট হতে পারে বলেই মনে করা হচ্ছে।
সর্বশেষ খবর
-
‘ওঁর নকআউট কিন্তু…,’ মেরি কমকে শুভেচ্ছা জানিয়ে ‘বিগ বস’-এর প্রতিযোগীদের সতর্কবাণী প্রিয়াঙ্কার
-
ফলেও মিশছে বিষ! স্বাস্থ্যকর কলাতেও রয়েছে ঝুঁকির আশঙ্কা
-
ঠাঁই হয়নি বেডে, ৩ দিন ধরে স্বাস্থ্যকেন্দ্রের মেঝেতে কাতরে মৃত্যু যুবকের! বাঁকুড়ায় তোলপাড়
-
৫০৪ কোটির ব্যাঙ্ক কেলেঙ্কারি, ৬ আমলা-সহ ১৯ অভিযুক্তের বিরুদ্ধে সিবিআই চার্জশিট
-
‘মাফিকের নামে স্কুল চাই, নইলে…’, বাঁকুড়ায় ফের বড় আন্দোলনের ডাক সিজেপির