Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৬ সেপ্টেম্বর ২০২৬
JNU physical harassment

কলঙ্কিত জেএনইউ! ক্যাম্পাসেই ডেকে নিয়ে যৌন হেনস্তা অধ্যাপকের, অভিযোগ ১০ পড়ুয়ার

মাঝেমধ্যেই পড়ুয়াদের ডেকে আড্ডার আসর বসাতেন নিজের কোয়ার্টারে। ওই আড্ডার আসরেই একাধিক পড়ুয়ার সঙ্গে আপত্তিকর আচরণ করতেন অধ্যাপক, এমনটাই অভিযোগ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৬, ১২:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৬, ১২:৫৫

options
link
কলঙ্কিত জেএনইউ! ক্যাম্পাসেই ডেকে নিয়ে যৌন হেনস্তা অধ্যাপকের, অভিযোগ ১০ পড়ুয়ার zoom
প্রতীকী ছবি।
Advertisement

দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান। সেই জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়েই এবার বিস্ফোরক অভিযোগ উঠল। একসঙ্গে অন্তত ১০ জন পড়ুয়ার অভিযোগ, এক অধ্যাপক ক্যাম্পাসের মধ্যেই তাঁদের যৌন হেনস্তা করেছেন। শুধু তাই নয়, ক্লাস চলাকালীনও ওই অধ্যাপক আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ। সবমিলিয়ে প্রবল বিতর্ক দিল্লির এই বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে।

জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই অভিযুক্ত ওই অধ্যাপকের থাকার কোয়ার্টার রয়েছে। তিনি মাঝেমধ্যেই পড়ুয়াদের ডেকে আড্ডার আসর বসাতেন নিজের কোয়ার্টারে। ওই আড্ডার আসরেই একাধিক পড়ুয়ার সঙ্গে আপত্তিকর আচরণ করতেন অধ্যাপক, এমনটাই অভিযোগ। অধ্যাপকের বাড়িতে যৌন হেনস্তার শিকার হয়েছেন, এই মর্মে একাধিক পড়ুয়া মুখ খুলেছেন। এমনকী ক্লাস চলাকালীনও পড়ুয়াদের উদ্দেশ্যে যৌনগন্ধী মন্তব্য করার অভিযোগও উঠেছে ওই অধ্যাপকের বিরুদ্ধে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অধ্যাপকের বিরুদ্ধে প্রথম অভিযোগটি দায়ের হয় প্রায় মাসখানেক আগে। বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল কমপ্লেন্টস কমিটিতে (আইসিসি) অভিযোগ জমা পড়ে। তারপর আরও বেশ কিছু পড়ুয়া ওই অভিযোগকে সমর্থন করে এগিয়ে আসেন। তাঁদের মধ্যে বেশ কিছু সিনিয়র পড়ুয়াও রয়েছেন। সকলেরই অভিযোগ, ওই অধ্যাপক একাধিক পড়ুয়াকে যৌন হেনস্তা করেছেন। ক’দিন আগে ফের ওই অধ্যাপকের বিরুদ্ধে নতুন করে অভিযোগ দায়ের হয়।

আপাতত আইসিসি সমস্ত অভিযোগের তদন্ত চালাচ্ছে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অথবা ছাত্র সংগঠন এই বিস্ফোরক অভিযোগ নিয়ে মুখে কুলুপ এঁটেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ধুলিপুদি পণ্ডিতের কথায়, যৌন হেনস্তার অভিযোগের তদন্ত করছে আইসিসি। উপাচার্য এই কমিটির অংশ নন। তাই তদন্ত চলাকালীন বিষয় নিয়ে উপাচার্যের মন্তব্য করা উচিত নয় বলে জানিয়েছেন ধুলিপুদি। অভিযুক্ত অধ্যাপক অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের হয়েছে বলেও জানেন না তিনি।

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.