সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানপুরে নিজের বাড়িতেই ‘আত্মঘাতী’ হলেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার নাতি। একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমে এমনটাই দাবি করা হয়েছে। মৃতের নাম আরভ। সে একাদশ শ্রেণির ছাত্র ছিল। কিন্তু কী কারণে সে আত্মহত্যা করল, তা এখনও জানা যায়নি।
সূত্রের খবর, কানপুরের কোহনা এলাকায় পরিবারের সঙ্গেই বসবাস করত আরভ। তবে ছট পুজো উপলক্ষে তার পরিবারের সদস্যরা বিহারের ভাগলপুরে গিয়েছিলেন। বাড়িতে উপস্থিত ছিলেন আরভের ঠাকুমা। জানা গিয়েছে, মঙ্গলবার নিজের ঘরে একাই ছিল আরভ। বিকেলের দিকে তার ঠাকুমা কোনও কারণে তাকে ডাকতে গিয়েছিলেন। কিন্তু অভিযোগ, একাধিকবার ডাকাডাকি সত্ত্বেও কোনও সাড়া দেয়নি আরভ। এরপরই ভয় পেয়ে যান তিনি। তাঁর চিৎকারে সেখানে ছুটে আসেন স্থানীয়রা। এরপর দরজা ভেঙে আরভের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। কিন্তু কী কারণে সে আত্মহত্যা করল, তা এখনও জানা যায়নি।
সূত্র মারফত জানা গিয়েছে, দেহের পাশ থেকেই উদ্ধার হয়েছে সুইসাইড নোট। তবে সেখানে কী লেখা রয়েছে, তা-ও এখনও জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও পরিবারের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এবিষয়ে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।
সর্বশেষ খবর
-
কোচবিহারের ৬০৬টি তপশিলি অধ্যুষিত গ্রাম পাবে ১০০ কোটি, আদর্শ গ্রাম প্রকল্পে বিরাট বরাদ্দ কেন্দ্রের
-
ফলো-অন বাঁচানোর যুদ্ধে শ্রীলঙ্কার ‘বন্ধু’ বৃষ্টি, দ্বিতীয় টেস্টে ভারতের অ্যাডভান্টেজেও চিন্তা কোথায়?
-
বাড়িতে ঢুকে আলো নিভিয়ে বিজেপি নেতা ও পরিবারকে মারধর! দলের একাংশই জড়িয়ে? তদন্তে পুলিশ
-
‘ড্রাগনে’র নজরে অরুণাচল! সীমান্ত বিবাদের মাঝেই ৪০০ প্রতিনিধি নিয়ে ভারতে আসছেন জিনপিং
-
৯ বছর সামলেছেন টাটার সাম্রাজ্য, এবার মোদি মন্ত্রিসভায় সেই ক্ষুরধার মস্তিষ্ক?