Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Jharkhand

‘দেবীর আদেশে’ নাবালিকা মেয়ের গোপনাঙ্গে লাঠি ঢুকিয়ে বলি তান্ত্রিকের! সাহায্য করল মা-প্রেমিক

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবতীর পুত্রসন্তান বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিল। এই নিয়ে উদ্বিগ্ন ছিলেন তিনি। সম্প্রতি তিনি গ্রামের এক মহিলা তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগ, তিনি জানান, নাবালকের শরীর এবং পারিবারিক অবস্থা ঠিক করতে নরবলি দিতে হবে। লাগবে কোনও নাবালিকার তাজা রক্ত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২, ২০২৬, ১৫:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২, ২০২৬, ১৫:৪৫

options
link
‘দেবীর আদেশে’ নাবালিকা মেয়ের গোপনাঙ্গে লাঠি ঢুকিয়ে বলি তান্ত্রিকের! সাহায্য করল মা-প্রেমিক zoom

পুত্র সন্তানকে বাঁচাতে প্রসন্ন করতে হবে দেবীকে! তান্ত্রিকের ফাঁদে পা দিয়ে নিজের নাবালিকা মেয়েকেই খুন করে বসলেন এক যুবতী। সঙ্গে ছিলেন তাঁর প্রেমিকও। নাবালিকার গোপনাঙ্গে লাঠি ঢুকিয়ে দেওয়া হল বলি। সম্প্রতি চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের হাজারিবাগে। ইতিমধ্যেই তান্ত্রিক-সহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবতীর পুত্রসন্তান বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিল। এই নিয়ে উদ্বিগ্ন ছিলেন তিনি। সম্প্রতি তিনি গ্রামের এক মহিলা তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগ, তিনি জানান, নাবালকের শরীর এবং পারিবারিক অবস্থা ঠিক করতে নরবলি দিতে হবে। লাগবে কোনও নাবালিকার তাজা রক্ত। এরপরই যুবতী হতাশায় চলে যান। কিন্তু শেষমেষ তিনি তাঁর নাবালিকা মেয়েকেই তান্ত্রিকের হাতে তুলে দিতে উদ্যত হন। অভিযোগ, যুবতী এবং তাঁর প্রেমিক মিলে ধরে-বেঁধে ১৩ বছরের ওই নাবালিকাকে তান্ত্রিকের কাছে নিয়ে যান। এরপর যুবতী মেয়ের হাত-পা চেপে ধরেন। অন্যদিকে, তান্ত্রিক নাবালিকার গোপনাঙ্গে একটি লাঠি ঢোকান এবং যুবতীর প্রেমিক নাবালিকার মাথা হাঁড়িকাঠে রেখে বলি দেন। কাজ শেষ হওয়ার পর দেহটি সেখানেই ফেলে রেখে তিনজন চম্পট দেন বলে অভিযোগ।

Advertisement

গোটা ঘটনায় পুলিশ তিন অভিযুক্তকেই গ্রেপ্তার করেছে। তাঁদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলাও। পুলিশ সূত্রে খবর, যুবতীর প্রেমিক ভিম রামের বিরুদ্ধে আগেও খুনের অভিযোগ ছিল। এই ঘটনার জেরে চঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকাতেও।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.