Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Jammu and Kashmir

২০ বার সেনার চোখে ধুলো! দাড়ি কেটে গা-ঢাকা, কিশ্তওয়ারে খতম কাশ্মীরের ‘ত্রাশ’ সেই সইফুল্লা

অভিযানে সম্প্রতি আদিল নামে এক জইশ জঙ্গি নিহত হয়। নিরাপত্তাবাহিনী সূত্রে খবর, আদিল সইফুল্লার ‘ডান হাত’ ছিল। তার মৃত্যুর পরেই উপত্যকা ছাড়ার পরিকল্পনা করছিল সইফুল্লা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ২০:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ২০:১৭

options
link
২০ বার সেনার চোখে ধুলো! দাড়ি কেটে গা-ঢাকা, কিশ্তওয়ারে খতম কাশ্মীরের ‘ত্রাশ’ সেই সইফুল্লা zoom
সইফুল্লার এই পোস্টারই উপত্যকার নানা জায়গায় সাঁটানো হয়।

গত কয়েক বছরে জম্মু ও কাশ্মীরে অশান্তির অন্যতম কারণ। কমপক্ষে ২০ বার সেনা-পুলিশের চোখে ধুলো দিয়েছিল সে। এমনকী দাড়ি কামিয়ে গা-ঢাকা দেওয়ারও চেষ্টা করে। অবশেষে রবিবার কিশ্তওয়ারে সেনা, পুলিশ ও সিআরপিএফের যৌথ অপারেশনে নিকেশ হল ‘মোস্ট ওয়ান্টেড’ জইশ-এ-মহম্মদ জঙ্গি সইফুল্লা। এদিন চাটরু বেল্টের পাসারকুট এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে আরও দুই জঙ্গি নিহত হয়েছে।

সেনা সূত্রে খবর, সইফুল্লা পাকিস্তানি নাগরিক। পাক অধিকৃত কাশ্মীরে জইশের প্রশিক্ষণ শিবির থেকে উত্থান তার। এক সময় আইএসআইয়ের মদতে পাহাড়-জঙ্গলের পথে ভারতে ঢোকে সে। এর পর একাধিক ষড়যন্ত্র চালায়। অন্যদিকে গত মাস দুয়েক ধরে উপত্যকায় লুকিয়ে থাকা জইশ জঙ্গিদের খোঁজে লাগাতার তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে নিরাপত্তাবাহিনী। সে রকমই এক অভিযানে সম্প্রতি আদিল নামে এক জইশ জঙ্গি নিহত হয়। নিরাপত্তাবাহিনী সূত্রে খবর, আদিল সইফুল্লার ‘ডান হাত’ ছিল। তার মৃত্যুর পরেই উপত্যকা ছাড়ার পরিকল্পনা করছিল সইফুল্লা। এর জন্য দাড়ি কেটে ভোল বদলে ছিল সে। যদিও সেনার তৎপরতায় জঙ্গলে লুকিয়ে থাকতে বাধ্য হয় জইশ জঙ্গি। এদিন সেখানেই গুলির লড়াইয়ে মৃত্যু হল সইফুল্লার।

Advertisement

পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী গোষ্ঠী জইশ-এ-মহম্মদের বেশ কয়েক জন জঙ্গি কিশ্তওয়ারের জঙ্গলে গা-ঢাকা দিয়েছে, এই খবর পেয়ে রবিবার সকালে চাটরু বেল্টের পাসারকুট এলাকায় অপরাশেন চালায় সেনা, পুলিশ ও সিআরপিএফের যৌথ বাহিনী। পাহাড়ের পাদদেশে একটি মাটির ঘরের ভেতর লুকিয়ে ছিল জঙ্গিরা। কাছাকাছি পৌঁছতেই নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে পাক মদতপুষ্ট জঙ্গিরা। পালটা গুলি চালায় যৌথ বাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত সইফুল্লা-সহ ৩ জঙ্গি নিহত হয়েছে গুলির লড়াইয়ে। উদ্ধার হয়েছে দুটি একে-৪৭ রাইফেল। আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে, এই আশঙ্কায় এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.