একটানা ভারতের ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী থাকার রেকর্ড গড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার একইরকম নজির গড়লেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ে সবচেয়ে বেশি দিন ইটালির প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার নজির গড়েছেন তিনি। এমন অনবদ্য় সাফল্যের পর ‘বন্ধু’ মেলোনিকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন মোদি। এক্স হ্যান্ডেলে লিখেছেন খোলা চিঠিও।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী থেকেছেন মেলোনি। ইটালির প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে ২০২২ সালের অক্টোবর মাসে দায়িত্ব নিয়েছিলেন। তারপর কেটে গিয়েছে ১৪১৩ দিন। ইটালির প্রধানমন্ত্রী হিসাবে এই দীর্ঘ সময় ধরে দায়িত্ব সামলেছেন মেলোনি। দেশের ইতিহাসে এটাই সর্বোচ্চ সময়। এর আগে দীর্ঘতম সময়ের জন্য ইটালির প্রধানমন্ত্রী ছিলেন সিলভিও বেরলুচোনি। দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হয়ে ১৪১২ দিন ধরে দায়িত্বে ছিলেন। উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ৬৮টি সরকার গঠন হয়েছে ইটালিতে। অর্থাৎ রাজনৈতিক স্থিরতা একেবারেই নেই সেদেশে।
আরও পড়ুন:
এহেন পরিস্থিতিতে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী থেকে নজির গড়েছেন মেলোনি। তাঁর কৃতিত্বকে সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আমার বন্ধু প্রধানমন্ত্রী মেলোনিক অনেক শুভেচ্ছা জানাই, যুদ্ধোত্তর ইটালিতে দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হওয়ার জন্য। ইটালির মানুষ তাঁর উপর কতখানি আস্থা রাখেন, তার প্রমাণ মিলল এই নজির থেকে। ভারত এবং ইটালির সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলতে মেলোনির বন্ধুত্বের ভূমিকা অপরিসীম। দুই দেশের জন্য সমৃদ্ধিশালী ভবিষ্যৎ গড়তে আমাদের এই বন্ধুত্ব আরও এগিয়ে নিয়ে যাব। ভবিষ্যতের জন্য মেলোনিকে অনেক শুভেচ্ছা।’
Congratulations to my friend Prime Minister Meloni on becoming the longest continuously serving Prime Minister in Italy’s postwar history. This milestone is a reflection of the trust and confidence of the Italian people in her leadership.
Her friendship has also been…
— Narendra Modi (@narendramodi) September 4, 2026
উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে ভারতের ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী থাকার রেকর্ড গড়েছিলেন মোদি। দেশের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী থাকার রেকর্ড এখনও রয়েছে জওহরলাল নেহরুর দখলে। তবে নির্বাচিত হয়ে একটানা সবচেয়ে বেশি সময়ের জন্য ভারতের প্রধানমন্ত্রী থাকার নতুন নজির এদিন গড়েছেন মোদি। ১৯৫২ সালের ১৩ মে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন নেহরু। ১৯৬৪ সালের ২৭ মে মৃত্যু পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী ছিলেন। অর্থাৎ ৪,৩৯৮ দিন তিনি একটানা প্রধানমন্ত্রী ছিলেন। অন্যদিকে, মোদি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন ২০১৪ সালের ২৬ মে। তারপর থেকে একটানা প্রধানমন্ত্রী থেকেছেন তিনি, ৪,৩৯৯ দিনের জন্য।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচ করতে ঢের খরচ, ফেডারেশনের হাতে মাত্র ১১ কোটি! কীভাবে হবে মেগা ম্যাচ?
-
ঋত্বিক-পরমব্রতর তর্ক-বিতর্কে বিস্ফোরক ক্লাইম্যাক্সের বীজ! কেমন হল সৃজিতের ‘উইঙ্কল টুইঙ্কল’?
-
সঙ্গমের পর ব্যথা, অঝোরে ঋতুস্রাব! লজ্জা সরিয়ে যৌনতা নিয়ে এই প্রশ্নগুলি চিকিৎসককে করে ফেলুন
-
আইন পড়ুয়াদের বিরুদ্ধে ব্যবস্থা, বার কাউন্সিলের সীমা লঙ্ঘন!
-
তারেক জমানাতেও দুর্গাপুজো ঘিরে শঙ্কা! ওপার বাংলায় যেতে নারাজ কুমোরটুলির প্রতিমা শিল্পীরা