রাজধানীর একটি প্রসিদ্ধ মন্দির, একটি নামী ধাবা, এমনকী হরিয়ানার সেনাছাউনিতে হামলার ছক ছিল। বিপদ ঘটার আগেই পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর ভয়ংকর ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল। দিল্লি পুলিশের তৎপরতায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার ‘পাক-সমর্থিত’ গোষ্ঠী শাহজাদ ভট্টি মডিউল-এর ৯ জঙ্গি। জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে অস্ত্রও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তকারীরা জানতে পেরেছেন যে অভিযুক্তদের মধ্যে একজন দিল্লির একটি ঐতিহাসিক মন্দির রেকি করে। সোশাল মিডিয়ার মাধ্যমে পাকিস্তান-ভিত্তিক হ্যান্ডলারদের কাছে মন্দির এবং মন্দির চত্বরের ছবি পাঠায় সে। ওই মন্দিরে মোতায়েন পুলিশ ও আধাসামরিক বাহিনীর উপর হামলার পরিকল্পনা করে ফেলেছিল জঙ্গিরা। এছাড়াও দিল্লি-সোনীপত হাইওয়ের একটি জনপ্রিয় ধাবায় জঙ্গিহানার ছক কষা হয়েছিল। যেখানে প্রতিদিন শয়ে শয়ে মানুষ খাওয়াদাওয়া করতে আসেন। লক্ষ্য ছিল মুম্বই হামলার মতো বহু মানুষের হত্যা।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, ধৃতদের সঙ্গে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তাদের কাছ থেকে দিল্লি-সহ উত্তর ভারতের একধিক রাজ্যের সংবেদনশীল জায়গায় ছবি এবং তথ্য উদ্ধার হয়েছে। ওই ছবি ও তথ্য মিলিছে ধৃতদের মোবাইল এবং ইলেকট্রনিক গ্যাজেটসে। হরিয়ানার হিসার এলাকার একটি সেনা ছাউনির ছবি ও ভিডিও মিলেছে ধৃতদের কাছে। উত্তরপ্রদেশের বেশ কিছু থানাও ছিল ‘টার্গেট লিস্টে’। যদিও পুলিশের তৎপরতায় আপাতত ষড়যন্ত্র বাঞ্চাল হয়ে গিয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আর কোথায় কোথায় হামলার পরিকল্পনা ছিল জানার চেষ্টা করছে পুলিশ। গ্যাংয়ের আর কেউ অধরা রয়েছেন কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
গাল টেপার ছলে যৌন হেনস্তা! বাধা দিলে বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রকে ‘মারধর’, কাঠগড়ায় পুলকার চালক
-
চোট-আঘাতে মিনি হাসপাতাল টিম ইন্ডিয়া! ‘দোষ’ কার? অবশেষে মুখ খুললেন ভিভিএস লক্ষ্মণ
-
মাঠ ছেড়ে সোজা হাইওয়েতে ফুটবল, বল বাঁচাতে গিয়ে দুই গাড়ির সংঘর্ষ! তারপর?
-
ভয় দেখিয়ে অভিনেত্রীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার বর্ষীয়ান পরিচালক
-
বাঘের মুখে প্লাস্টিক থেকে থার্মোকলের দূষণে জেরবার ম্যানগ্রোভ, শিরে সংক্রান্তি সুন্দরবনের!