Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৩১ আগস্ট ২০২৬
IRCTC New Website

মিলবে পছন্দের বার্থ, টিকিট কাটার জটিলতা উধাও! নতুন ওয়েবসাইট চালু করল আইআরসিটিসি

নতুন ওয়েবসাইটে এক মিনিটে দেড় লক্ষ পর্যন্ত টিকিট কাটা যেতে পারে। যাত্রীদের প্রশ্নের জবাব দেওয়ার সময়ও কমছে নতুন আইআরসিটিসি ওয়েবসাইটে। এছাড়াও নিজের পছন্দমতো বার্থও বেছে নেওয়া যাবে টিকিট কাটার সময়ে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৬, ২০২৬, ১৫:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৬, ২০২৬, ১৫:৫৯

options
link
মিলবে পছন্দের বার্থ, টিকিট কাটার জটিলতা উধাও! নতুন ওয়েবসাইট চালু করল আইআরসিটিসি zoom
দেশের নানা প্রান্ত চলাফেরার সুবিধার্থে নতুন ওয়েবসাইট চালু করল আইআরসিটিসি।
Advertisement

রেলযাত্রা এবার আরও সহজ। দেশের নানা প্রান্ত চলাফেরার সুবিধার্থে নতুন ওয়েবসাইট চালু করল আইআরসিটিসি। বুধবার থেকেই নতুন ওয়েবসাইট ব্যবহার করতে পারছেন আমজনতা। তবে আপাতত পরীক্ষামূলকভাবে চলছে এই ওয়েবসাইট। ইউজারদের মতামতের উপর ভিত্তি করে চূড়ান্ত ওয়েবসাইট আত্মপ্রকাশ করবে কয়েক সপ্তাহ পর। তবে নতুন এই ওয়েবসাইটে যাত্রীদের সুবিধা অনেকটাই বাড়তে চলেছে।

বর্তমানে প্রতিদিন অন্তত সাড়ে ১৪ লক্ষ টিকিট বিক্রি হয় আইআরসিটিসির ওয়েবসাইটে। এবার সেখান থেকে অহেতুক ক্যাপচা, পপ আপের মতো বিরক্তি ধরানো বিষয়গুলি সরিয়ে নেওয়া হবে। সিটের বিবরণ জানার জন্য আলাদা করে ক্লাস অপশন সিলেক্ট করতে হবে না। কোন শ্রেণির কামরায় কতগুলি আসন ফাঁকা রয়েছে সেটার পূর্ণাঙ্গ তালিকা দেওয়া থাকবে এই নতুন ওয়েবসাইটে। টিকিট কাটার জন্য আগে চেক আউট প্রক্রিয়া যতটা দীর্ঘ ছিল, সেটা এখন কমানো হয়েছে। সেই সঙ্গে যাত্রীদের নাম এবং অন্যান্য পরিচয় সেভ করা থাকবে, যেন বারবার একই ডিটেলস ফিল আপ করতে না হয় টিকিট বুকিংয়ের সময়ে।

Advertisement

জানা গিয়েছে, নতুন ওয়েবসাইটে এক মিনিটে দেড় লক্ষ পর্যন্ত টিকিট কাটা যেতে পারে। যাত্রীদের প্রশ্নের জবাব দেওয়ার সময়ও কমছে নতুন আইআরসিটিসি ওয়েবসাইটে। এছাড়াও নিজের পছন্দমতো বার্থও বেছে নেওয়া যাবে টিকিট কাটার সময়ে। এতদিন পর্যন্ত স্রেফ সাইড লোয়ার-আপার এবং লোয়ার বার্থের বিকল্প ছিল। এবার সবরকম বার্থই বেছে নেওয়ার বিকল্প থাকবে। প্রত্যেক দিনের ভাড়া আলাদা করে দেখা যাবে ওয়েবসাইটেই। এছাড়াও একাধিক ভাষার অপশন থাকছে, যেন সকলের সুবিধা হয় টিকিট কাটতে।

আপাতত ওয়েবসাইটের বিটা সংস্করণ ব্যবহার করা যাচ্ছে। কোনও ওয়োবসাইট বাজারে আসার আগে এর পরীক্ষামূলক সংস্করণ বাজারে আনা হয়। পরে ভুলত্রুটি শুধরে নিয়ে আত্মপ্রকাশ করে আসল ওয়েবসাইট। https://www.irctc.co.in/eticket/ এই লিঙ্কে ক্লিক করলেই দেখা যাবে রেলের নতুন ওয়েবসাইট। উল্লেখ্য, ২০০২ থেকে চলছে এই ওয়েবসাইট। প্রথমবার ঢেলে সাজানো হল তাকে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.