Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ২২ জুলাই ২০২৬
Iran War

যুদ্ধের জের, দ্বিগুণ বাড়ল বিমানের জ্বালানির দাম, আরও মহার্ঘ্য উড়ান সফর!

সূত্রের খবর, ভারতে বিমান জ্বালানির দাম আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে প্রতি মাসে সংশোধন করা হয়। হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্বব্যাপী জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে। এর জেরেই বিমানের জ্বালানির দাম এক ধাক্কায় এতটা বাড়ল। মনে করা হচ্ছে, এই দাম বৃদ্ধি সরাসরি প্রভাব ফেলতে পারে বিমানের ভাড়ায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১, ২০২৬, ১৫:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১, ২০২৬, ১৫:৪০

options
link
যুদ্ধের জের, দ্বিগুণ বাড়ল বিমানের জ্বালানির দাম, আরও মহার্ঘ্য উড়ান সফর! zoom
দ্বিগুণ বাড়ল বিমানের জ্বালানির (এটিএফ) দাম।
Advertisement

মধ্যপ্রাচ্যে যুদ্ধের (Iran War) জের। এক ধাক্কায় দ্বিগুণ বাড়ল বিমানের জ্বালানির (এটিএফ) দাম। এর ফলে আরও মহার্ঘ্য হতে চলেছে উড়ান সফর। তেমনটাই আশঙ্কা করা হচ্ছে। বিমানের জ্বালানির দাম এখন প্রতি কিলোলিটার বেড়ে দাঁড়িয়েছে ২.০৭ লক্ষ টাকা।

সূত্রের খবর, ভারতে বিমান জ্বালানির দাম আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে প্রতি মাসে সংশোধন করা হয়। হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্বব্যাপী জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে। এর জেরেই বিমানের জ্বালানির দাম এক ধাক্কায় এতটা বাড়ল। মনে করা হচ্ছে, এই দাম বৃদ্ধি সরাসরি প্রভাব ফেলতে পারে বিমানের ভাড়ায়। তবে সরকারের একটি সূত্রের খবর, বিমান ভাড়া যাতে নাগালের বাইরে না চলে যায় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিমানের জ্বালানির পাশাপাশি ইন্ডিয়ান অয়েলের প্রিমিয়াম পেট্রল এবং ডিজেলের দামও বৃদ্ধি পেয়েছে। ইন্ডিয়ান অয়েলের এক্সপি ১০০-র (প্রিমিয়াম পেট্রল) দাম ছিল প্রতি লিটারে ১৪৯ টাকা। এখন তা বেড়ে হয়েছে ১৬০ টাকা। অর্থাৎ প্রতি লিটারে মূল্যবৃদ্ধি ১১ টাকা। অন্যদিকে,  ইন্ডিয়ান অয়েলের এক্সট্রা গ্রিন (প্রিমিয়াম ডিজেল)-এর নতুন দাম হয়েছে ৯২.৯৯ টাকা। আগে এর দাম ছিল লিটারপ্রতি ৯১.৪৯ টাকা।

প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে প্রভাবিত হয়েছে বিশ্বব্যাপী জ্বালানির বাজার। ‘তৈল ধমনী’ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। এর ফলে তৈরি হয়েছে জ্বালানি সংকট। বহু দেশের জাহাজ ওই গুরুত্বপূর্ণ জলপথে আটকে পড়েছে। তবে ভারত, চিন, রাশিয়া, ইরাক এবং পাকিস্তানকে ‘ছাড়পত্র’ দিয়েছে তেহরান। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, হরমুজ ছাড়াও বিকল্প পথে তেল আমদানি করা হয়। ফলে তেলের জোগানে টান পড়েনি। সাধারণ পেট্রল এবং ডিজেলের দাম বাড়েনি। শুধু তা-ই নয়, পেট্রল ও ডিজেলের উপর চাপানো অন্তঃশুল্কও কমিয়ে দিয়েছে কেন্দ্র সরকার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.