Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২৬ আগস্ট ২০২৬
Mobile Data Tax

মোবাইল ডেটার উপরও কর চাপাচ্ছে মোদি সরকার! প্রতি জিবিতে কত টাকা বাড়তি খরচ?

বর্তমানে মোবাইল রিচার্জ ও পোস্টপেইড বিলে সরকার ১৮ শতাংশ কর নেয়। এক্ষেত্রে আলাদাভাবে আরও কর গুনতে হবে গ্রাহকদের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৩, ২০২৬, ২১:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৩, ২০২৬, ২১:০৩

options
link
মোবাইল ডেটার উপরও কর চাপাচ্ছে মোদি সরকার! প্রতি জিবিতে কত টাকা বাড়তি খরচ? zoom
ডেটার উপর বাড়তি কর কেন্দ্রের!
Advertisement

ডিজিটাল ইন্ডিয়ার জমানায় আবারও পকেটে টান পড়তে চলেছে ইন্টারনেট ব্যবহারকারীদের! জানা যাচ্ছে, মোবাইল ডেটা ব্যবহারের উপর বাড়তি কর (Mobile Data Tax) চাপানোর পরিকল্পনা করছে মোদি সরকার। তেমনটা হলে প্রতি জিবি ডেটায় কর বাবদ বাড়তি টাকা গুনতে হবে মোবাইল ব্যবহারকারীদের।

সংবাদমাধ্যম সূত্রের খবর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে মোবাইল ডেটার উপর বাড়তি কর চাপানোর বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে এভাবে কর চাপানো সম্ভব কী না? এই তথ্য সামনে এসেছে টেলিকম বিভাগের এক রিভিউ মিটিং থেকে। এরপরই সংবাদমাধ্যম সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রকের তরফে জানানো হয়েছে, তারা এই কর লাগু করার বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে। এভাবে কর লাগু করা সম্ভব কি না। যদি লাগু করা হয়, তবে কোন পদ্ধতিতে তা কার্যকর হবে।

Advertisement

চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া হলেও দাবি করা হচ্ছে, এই পদ্ধতিতে সরকারের ঘরে উঠবে ২২,৯০০ কোটি টাকা।

প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, মোবাইল ডেটার উপর যদি বাড়তি কর লাগু করা হয় সেক্ষেত্রে প্রতি জিবি ডেটায় ১ টাকা করে কর বসান হতে পারে। যদি এই প্রক্রিয়া কার্যকর হয় সেক্ষেত্রে বলার অপেক্ষা রাখে না, ডেটা পিছু খরচ অনেক বেড়ে যাবে গ্রাহকদের। বর্তমানে মোবাইল রিচার্জ ও পোস্টপেইড বিলে সরকার ১৮ শতাংশ কর নেয়। এক্ষেত্রে আলাদাভাবে আরও কর গুনতে হবে গ্রাহকদের। এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া হলেও দাবি করা হচ্ছে, এই পদ্ধতিতে সরকারের ঘরে উঠবে ২২,৯০০ কোটি টাকা। তবে সরকার আনুষ্ঠানিক ভাবে এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেনি।

উল্লেখ্য, ভারত গোটা বিশ্বের মধ্যে সেই দেশগুলির মধ্যে পড়ে যেখানে মোবাইল ডেটা অনেক বেশি সস্তা। কম খরচের জেরে দেশে মোবাইল ডেটার ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। ভিডিও স্ট্রিমিং, সোশাল মিডিয়া, অনলাইন গেম এবং রিলস দেখার পরিমাণ ভয়ঙ্কর ভাবে বেড়েছে দেশে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.