Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২৯ আগস্ট ২০২৬
Infosys

নেপালের বন্যায় নিখোঁজ ইনফোসিসের সিইও গোপিসেট্টি, উদ্বেগ প্রকাশ করে বিবৃতি সংস্থার

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃত্যু হয়েছে সাড়ে ছ’শোর বেশি মানুষের। ভয়ংকর জলস্রোত তছনছ করেছে এভারেস্টের দেশকে। এখনও নিখোঁজ ২০০০-এর বেশি মানুষ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৯, ২০২৬, ১৮:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৯, ২০২৬, ১৮:২৮

options
link
নেপালের বন্যায় নিখোঁজ ইনফোসিসের সিইও গোপিসেট্টি, উদ্বেগ প্রকাশ করে বিবৃতি সংস্থার zoom
নেপালের বন্যায় নিখোঁজ ইনফোসিসের সিইও গোপিসেট্টি।
Advertisement

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃত্যু হয়েছে সাড়ে ছ’শোর বেশি মানুষের। ভয়ংকর জলস্রোত তছনছ করেছে এভারেস্টের দেশকে। এখনও নিখোঁজ ২০০০-এর বেশি মানুষ। এই তালিকাতেই রয়েছেন আইটি সংস্থা ইনফোসিস পাবলিক সার্ভিসেজ-এর সিইও ল্যাক্স গোপিসেট্টি। সংস্থার তরফেও এই বিষয়ে এক বিবৃতি জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, ব্যক্তিগত সফরে নেপাল গিয়েছিলেন তিনি। এরপর থেকে তাঁর আর কোনও খোঁজ নেই।

শুক্রবার ইনফোসিসের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে, নেপাল সফরে গিয়েছিলেন ল্যাক্স। এর পর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। সংস্থার তরফে এজেন্সির সঙ্গে যোগাযোগ করে তাঁর সম্পর্কে তথ্য জানার চেষ্টা করছে। সংস্থার তরফে যে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, “আমরা নিশ্চিত করছি ল্যাক্স গোপিসেট্টির সঙ্গে কোনও রকম যোগাযোগ করা যাচ্ছে না। আমরা সরকারি আধিকারিক ও এজেন্সির সঙ্গে যোগাযোগ করে তথ্য জোগাড় করার চেষ্টা করছি। সংস্থার তরফে তাঁর পরিবারের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রাখা হচ্ছে।”

Advertisement

ইনফোসিসের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে, নেপাল সফরে গিয়েছিলেন ল্যাক্স। এর পর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।

সংস্থার ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে, ল্যাক্সের কাজের মূল কেন্দ্র ছিল আমেরিকা ও কানাডার সরকারি খাত। তিনি সরকারি সংস্থাগুলোকে তাদের কার্যক্রমের লক্ষ্য পূরণে সহায়ক কৌশল প্রণয়নে পরামর্শ দেন। বেশ কয়েক বছর ধরে ইনফোসিসে কর্মরত রয়েছেন তিনি। এহেন ল্যাক্সের নিখোঁজ হওয়ার ঘটনা তাঁর পরিবারের পাশাপাশি উদ্বেগ বাড়িয়েছে ইনফোসিস সংস্থার।

এদিকে সময় যত গড়াচ্ছে নেপাল বিপর্যয়ের ক্ষত আরও স্পষ্ট হতে শুরু করেছে। বিদেশমন্ত্রকের বিবৃতি অনুযায়ী, সেখানে নিখোঁজ ৩২০ জন ভারতীয়। এছাড়াও তিব্বত সীমান্তের আশপাশে আটকে পড়েছেন আরও অনেকে। কাঠমান্ডুকে সম্ভাব্য সব ধরনের সহায়তার বার্তা দিয়েছে দিল্লি। শনিবার নেপাল উদ্ধারকারী ও বিশেষজ্ঞ দলগুলিকে নেপালে প্রবেশের অনুমতি দিয়েছিল। এরপরে ভারত, চিন, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া থেকে সহায়তাকারী দলগুলি আসতে শুরু করেছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.