সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক যাত্রীকে ‘নোংরা এবং অস্বাস্থ্যকর’ আসন দেওয়ার জের! ইন্ডিগোকে দেড় লক্ষ টাকা জরিমানা করল দিল্লির ক্রেতা সুরক্ষা দপ্তর। তারা জানিয়েছে, ওই যাত্রীকে একাধিক সমস্যা এবং মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তার জেরেই বিমান সংস্থাকে জরিমানা করা হয়েছে।
ঠিক কী ঘটেছিল? জানা যাচ্ছে, গত ২ জানুয়ারি ওই মহিলা যাত্রী বাকু থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল। তাঁর অভিযোগ ছিল, বিমান সংস্থার তরফে তাঁকে ‘নোংরা এবং অস্বাস্থ্যকর’ আসন দেওয়া হয়েছে। বিষয়টি তিনি বিমানের ‘ক্রু’ দের জানান। কিন্তু প্রাথমিক তাঁর কথায় কোনও গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ। তারপর অনেকবার আবেদন করার পর ওই যাত্রীর আসন পরিবর্তন করা। এমনকী তিনি অসুস্থ হয়ে পড়েন বলেও অভিযোগ করেছেন ওই যাত্রী। সূত্রের খবর, পরে তিনি ইন্ডিগোকে আইনি নোটিসও পাঠান। কিন্তু তাতেও তেমন কিছু হয়নি। এরপরই তিনি দিল্লির ক্রেতা সুরক্ষা দপ্তরের দ্বারস্থ হন।
ক্রেতা সুরক্ষা দপ্তরের তরফে বলা হয়েছে, ‘মহিলাকে যে পরিমাণ অস্বস্তি এবং মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে, তার জন্য তাঁকে ক্ষতিপূরণ দেওয়া উচিত। তাই ইন্ডিগোকে দেড় লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হচ্ছে।’ পাশাপাশি, মামলার খরচ বাবদ আরও ২৫ হাজার টাকা বিমান সংস্থাকে দেওয়ার নির্দেশ দিয়েছে ক্রেতা সুরক্ষা দপ্তর।
সর্বশেষ খবর
-
‘রবি ঠাকুর বন্দে মাতরম গান লিখে বঙ্গভঙ্গ রদ করেছিলেন’, দিলীপের মন্তব্যে নয়া বিতর্ক
-
ফের বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, জারি হলুদ সতর্কতা, ভারী বৃষ্টি কলকাতায়?
-
মর্গে জায়গা নেই, ছড়াচ্ছে দুর্গন্ধ, শ’য়ে শ’য়ে নামগোত্রহীন দেহ কবর দিচ্ছে নেপাল! মৃতের সংখ্যা কত?
-
শুধু মুসলিম মহিলাদের বিনামূল্যে শিক্ষা, আলাদা কলেজ! বিজয়ের ঘোষণায় বিতর্ক
-
পাহাড় থেকে নেমে আসছিল মৃত্যু! চালকের সতর্কতায় বাঁচল প্রাণ, নেপাল থেকে ফিরলেন বসিরহাটের দম্পতি